নিকলীতে আওয়ামীলীগের বিশাল কর্মীসভা অনুষ্ঠিত

মোঃ আলমগীর হোসেন (নিকলী প্রতিনিধি) কিশোরগঞ্জ ঃ কিশোরগঞ্জের নিকলীতে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় নির্দেশে এক কর্মী সভা ও সদস্য সংগ্রহ নবায়ন অনুষ্ঠিত হয়। নিকলী সদর ইউনিয়ন আওয়ামীলীগ এর উদ্যোগে আজ শনিবার বিকাল বেলায় নিকলী ঐতিহাসিক ঈদগাহ মাঠে এক কর্মী সভা ও সদস্য সংগ্রহ নবায়ন অনুষ্ঠিত হয়েছে।

নিকলী সদর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি কফিল উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে উক্ত কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিকলী-বাজিতপুরের সাংসদ জনাব আলহাজ্ব আফজাল হোসেন।

তিনি কর্মীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক ও আগামী নির্বাচনের জন্য সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যের আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও নিকলী উপজেলা প্রেস ক্লাব উপদেষ্টা এ্যাডঃ আবু সায়েদ ইমাম, নিকলী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইসহাক ভূঞা, সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম, নিকলী উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সদর ইউনিয়নের চেয়ারম্যান কারার শাহরিয়ার আহম্মেদ তুলিপ সহ দলের অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।