× Banner
সর্বশেষ
অবশেষে অনশনরত যুবকের হাত ধরে ঘরে ফিরলো সেই তরুণী ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, বরং সকলের সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়ন নিশ্চিত করতে হবে -স্থানীয় সরকার মন্ত্রীর দেশের ৬৪ টি জেলায় ৬৪ টি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে -তথ্যপ্রতিমন্ত্রী হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ -নৌপরিবহন প্রতিমন্ত্রী দিনাজপুরে চড়ারহাট থেকে নওদাপাড়া পর্যন্ত পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী ঠাকুরগাঁওয়ে পুরোহিতের বিরুদ্ধে মন্দিরের জমি দখলসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন পাবলিক পরীক্ষা কিংবা নিয়োগ পরীক্ষায় নকল করলে শাস্তি হবে -শিক্ষা মন্ত্রী জেলেদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শরিয়তপুরের জাজিরায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৫ ইলিশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে -এ্যানি 

নলছিটিতে বিদ্যুতের বাড়তি বিল গ্রাহকদের দুর্ভোগ

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১১ জুলাই, ২০১৭

ঝালকাঠি প্রতিনিধি : নলছিটিতে বিদ্যুৎ বিলের ওভার রিডিংয়ের কারণে ভোগান্তির শিকার সাড়ে ৯ হাজার গ্রাহকের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। মিটার রিডারদের কাছে জিম্মি হয়ে পড়েছে নলছিটির পৌর এলাকার গ্রাহকরা।

বৈদ্যুতিক মিটারের রিডিং না দেখেই মাসের পর মাস বিল করার অভিযোগ পাওয়া গেছে। অনুমান নির্ভর রিডিং আর উৎকোচ গ্রহণের কারণে বিদ্যুতের সিস্টেম লস হচ্ছে। অন্যদিকে গ্রাহক হয়রানি দিন দিন বেড়েই চলছে। হয়রানির শিকার অনেক গ্রাহক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেও প্রতিকার পাচ্ছেন কমই। এ নিয়ে যে কোন মুহূর্তে বিদ্যুৎ কর্মীদের সঙ্গে গ্রাহকদের সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে। গ্রাহকদের অভিযোগে জানা গেছে, নলছিটি উপজেলার পৌর এলাকায় ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) আওতায় আবাসিক ও বাণিজ্যিক সাড়ে ৯ হাজার গ্রাহক রয়েেেছন। গ্রাহকদের ব্যবহৃত মাসিক বৈদ্যুতিক রিডিং সংগ্রহকারী বা মিটার রিডার হচ্ছেন ২ জন। তাদের সঙ্গে চুক্তিভিত্তিক কাজ করেন আরও ৬ জন।

এ মিটার রিডারদের বিরুদ্ধে গ্রাহকদের কাছ থেকে উৎকোচ দাবি ও তা পূরণ না হলে ভুতুড়ে বিল দিয়ে হয়রানির অভিযোগ দীর্ঘদিনের। কখনও আবার বড় গ্রাহকের সাথে আঁতাত করে রিডিংয়ের চেয়ে কম বিল করা হচ্ছে। এতে লোকসান গুনতে হচ্ছে সরকারকে। পৌরসভার ১নং ওয়ার্ড মালিপুর গ্রামের বাসিন্দা জাহিদুল ইসলাম জানান, গত ২ মাস ধরে মিটারের রিডিং না দেখেই বিল করা হচ্ছে। মাঝে মধ্যে মিটারের বিল দেখতে আসেন, তখন তারা চা-পান খাওয়ার টাকা দাবি করেন। ২নং ওয়ার্ড নাংগুলী গ্রামের বিদ্যুৎ গ্রাহক ফেরদাউস উদ্দিন ও সেলিম খান অভিযোগ করেন, মিটার রিডার ওমর আলী জুন মাসে বিল করতে গিয়ে উৎকোচ দাবি করেন। তার দাবিকৃত উৎকোচ না দেওয়ায় তিনি বাড়তি বিল করেন। ওই ভুয়া ও ভুতুড়ে বিল নিয়ে বিদ্যুৎ অফিসে গিয়ে অবহিত করলে বিদ্যুৎ কর্মীরা তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচারণ করেন।

এ ব্যাপারে নলছিটি বিদ্যুৎ অফিসের উপ-সহকারী প্রকৌশলী মো. নাসির উদ্দিন জানান, অনেক সময় রিডিং চেক করার সময় কারেন্ট না থাকায় মিটারের সঠিক রিডিং আনা সম্ভব হয় না। মিটার না দেখে বিল করাটা অন্যায়। অস্থায়ী মিটার রিডার দিয়ে কাজ করার কারণে এ সমস্যা তৈরি হচ্ছে। তবে রিডিং নিয়ে গ্রাহকের অভিযোগ সঠিক প্রমাণিত হলে বিল সংশোধন করে দেয়া হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..