× Banner
সর্বশেষ
বিরোধীদের সমালোচনার মাঝেও মোদীর পাশে NDA শরিকরা, প্রশংসায় পবন কল্যাণ ও নাইডু এমবিউমোর জোড়া গোলে স্ন্যাপড্রাগন কাপ জিতল ম্যানচেস্টার ইউনাইটেড, ইন্টারের কাছে ট্রফি হারাল সিটি যেসব এলাকায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, ৩ অঞ্চলের নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত আজ ২ আগস্ট বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২ আগস্ট (১৬ শ্রাবণ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে মেহেন্দীগঞ্জে উদ্ধার হওয়া ২৮টি বেওয়ারিশ গরু নিলামে বিক্রি সাশ্রয়ী ও নিরাপদ হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে কাজ করছে সরকার – বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব প্রধানমন্ত্রীকে দিল বিএনপির স্থায়ী কমিটি জুলাই শহীদ-আহতদের পরিবারকে সুখবর দিলেন ভূমিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

নরেন্দ্র মোদীকে ‘ভাই’ সম্বোধন করে আবেগপ্রবণ হলেন নেতানিয়াহু

ACP
হালনাগাদ: বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
নরেন্দ্র মোদীকে ‘ভাই’ সম্বোধন করে আবেগপ্রবণ হলেন নেতানিয়াহু

ভারতের নরেন্দ্র মোদি দুই দিনের সফরে দখলদার ইসরায়েলে গিয়ে ইসরায়েলি সংসদ নেসেটে বক্তব্য দিয়েছেন। এ সময় নেসেটে উপস্থিত ছিলেন যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহু। তিনি মোদিকে ভাই হিসেবে সম্বোধন করেছেন। নেতানিয়া বলেছেন মোদির ইসরায়েল সফরে তিনি আবেগপ্রবণ হয়ে পড়েছেন।

নিজের বক্তব্যে এ দখলদার বলেন, “নরেন্দ্র, আমার প্রিয় বন্ধু। আজকে আপনার এ সফর নিয়ে আমি গভীরভাবে আবেগপ্রবণ হয়ে পড়েছি। কূটনৈতিক কারণে আমি হয়তো এটাকে অন্য সবকিছুর সাথে তুলনা করতে পারব না, করলে আমি বিপদে পড়ে যাব। কিন্তু আমি এটা বলতে পারি যে, আপনার এই সফর আমাকে যতটা ছুঁয়ে গেছে, তেমনটা আগে কখনোই হয়নি। আপনি ইসরায়েলের এক মহান বন্ধু, ভারত-ইসরায়েল বন্ধুত্বের এক কাণ্ডারি এবং বিশ্বমঞ্চের একজন বড় মাপের নেতা।”

তিনি আরও বলেন, “আমি তো প্রায় বলতে চাই যে, আপনি একজন বন্ধুর চেয়েও বেশি—একদম ভাইয়ের মতো।”

“আমরা আমাদের বাণিজ্য দ্বিগুণ করেছি, সহযোগিতা তিনগুণ বাড়িয়েছি এবং আমাদের পারস্পরিক বোঝাপড়াকে চারগুণ বাড়িয়ে এমন এক পর্যায়ে নিয়ে গেছি যা আমি ভাষায় প্রকাশ করতে পারব না। সত্যি বলতে, কিছু কিছু বিষয় বোধহয় সবার সামনে বলাও ঠিক হবে না।” —বলেন নেতানিয়াহু।

এদিকে আজ বুধবার (২৫ ডিসেম্বর) তার বিমান ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে তাকে বরণ করে নেন যুদ্ধাপরাধে অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ওই সময় তার স্ত্রী সারা নেতানিয়াহুও তার সঙ্গে ছিলেন।

সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, নেতানিয়াহু, তার স্ত্রী ও মোদিকে একসঙ্গে হাসতে দেখা গেছে। এ সময় তারা একে-অপরকে জড়িয়ে ধরেন। এছাড়া ট্রাম্পকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়।

এরপর মোদিকে নিয়ে মঞ্চে উপস্থিত হন তিনি। সেখানে তারা দুজন দাঁড়ানোর পর ইসরায়েলি জাতীয় সংগীত বাজানো হয়।


এ ক্যটাগরির আরো খবর..