× Banner
সর্বশেষ
প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেল-এর নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ টানা ছুটি শুরু-বন্ধ অফিস-আদালত, সচল থাকবে যেসব জরুরি সেবা রিটার্নিং কর্মকর্তাদের কাছে এসেছে প্রায় ৯ লাখ পোস্টাল ব্যালট গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজে ভোট দেবেন তারেক রহমান আজ থেকে চারদিন সরকারি ছুটি,দুদিন বন্ধ দোকান-শপিং মল নির্বাচন নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন উপলক্ষে টানা চার দিনের ছুটি শুরু আজ বুধবার(১১ ফেব্রুয়ারি) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১১ ফেব্রুয়ারি বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মেয়াদ অনিশ্চয়তায় বিদ্যুৎ-জ্বালানির অনেক প্রকল্প বাস্তবায়ন সম্ভব হয়নি-ড. ফাওজুল কবির খান

নরসিংদীতে আরও একজন করোনা রোগী শনাক্ত হওয়ায় পাঁচটি গ্রাম লকডাউন

Kishori
হালনাগাদ: বুধবার, ৮ এপ্রিল, ২০২০
নরসিংদীতে পাঁচটি গ্রাম লকডাউন

নরসিংদীতে আরও একজন করোনা রোগী শনাক্ত হওয়ায় পাঁচটি গ্রাম লকডাউন করে দেয়া হয়েছে।

ওই রোগী রায়পুরা উপজেলার পলাশতলী ইউনিয়নের শাহপুর গ্রামের বাসিন্দা। তিনি একটি ঔষধ কোম্পানিতে নারায়ণগঞ্জে চাকরি করেন বলে জানা গেছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও নরসিংদী করোনা প্রতিরোধ জরুরি সেলের প্রধান ইমরুল কায়েস এবং নরসিংদীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন এ তথ্য নিশ্চিত করেছেন।

তারা জানান, ৩৯ বছর বয়সী ওই ব্যক্তি নারায়ণগঞ্জে একটি ঔষধ কোম্পানিতে চাকরি করেন। করোনা উপসর্গ দেখা দেয়ার পর চারদিন আগে তিনি বাড়িতে ফিরে আসেন। রোববার আইইডিসিআর এ তার নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে আইইডিসিআর থেকে জানানো হয় তার করোনা পজিটিভ।

ইমরুল কায়েস বলেন, আমরা এখন ওই গ্রামসহ পলাশতলীর পুরো ইউনিয়ন, মির্জানগরের পুরো ইউনিয়ন ও চান্দেরকান্দির পাঁচটি গ্রাম লকডাউন করে দিয়েছি। আর রোগীর অবস্থা খারাপ থাকায় তাকে ঢাকা কুয়েত মৈত্রী হাসপাতালে আইসোলেশনে পাঠানো হয়েছে। তার পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

এর আগে সোমবার নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের ইসলামপাড়া এলাকায় আরও একজন করোনা রোগী শনাক্ত হন এবং গ্রাম লকডাউন করা হয়। তিনিও নারায়ণগঞ্জে চাকরি করেন।

এ ছাড়া পুরো দেশে আগের থেকে ও কড়াকড়ি নিরাপত্তা গ্রহণ করা হচ্ছে। সেই সাথে সকলকে সচেতন করার কাজ অব্যাহতই আছে।


এ ক্যটাগরির আরো খবর..