× Banner
সর্বশেষ
একসাথে ১০ হাজার মানুষকে ইফতার করালেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য খোকন ইনফরমেশন শেয়ারিং এর গ্লোবাল স্ট্যান্ডার্ড অর্জন করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেনাপোল ক্রীড়া সংস্থার আয়োজনে ইফতার ও আলোচনা অনুষ্ঠান জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন আহ্বান রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি – প্রতিমন্ত্রী জ্বালানি তেল সংকটের গুজব, বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী জ্বালানী তৈল পাচার রোধে যশোর সীমান্তে জনবল বৃদ্ধির পাশাপাশি তল্লাশী এবং টহল তৎপরতা জোরদার করেছে বিজিবি স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে প্রতারণামূলক ফোনকল সম্পর্কে সতর্কীকরণ অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব-লায়ন গনি মিয়া বাবুল গৌরনদীতে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত, আহত-৩

ডেস্ক

নয়াদিল্লির রেলস্টেশনে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৫ জনের, শোকপ্রকাশ মোদির

Kishori
হালনাগাদ: রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
নয়াদিল্লির রেলস্টেশনে পদপিষ্ট

ভারতের রাজধানী নয়াদিল্লির রেল স্টেশনে মহাকুম্ভ মেলায় যোগ দিতে ট্রেনে ওঠার সময় প্রচণ্ড ভিড়ে পদপিষ্ট হয়ে ১১ নারী ও চার শিশুসহ কমপক্ষে ১৮ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে।

কুম্ভমেলায় যাওয়ার জন্য শনিবার নয়াদিল্লি রেলস্টেশনে উপচে পড়েছিল ভিড়। আর সেই ভিড়ের চাপেই নয়াদিল্লি রেলওয়ে স্টেশনে পদপিষ্ট হয়ে মৃত্যু হল ১৫ জনের। জানা যাচ্ছে, মৃতদের মধ্যে ১০ জন মহিলা, ৩ জন শিশু ও ২ জন পুরুষ রয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। এখনও পর্যন্ত পাওয়া খবর আনুযায়ী লোকনায়ক জয়প্রকাশ হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে।

নয়াদিল্লি রেলস্টেশনে পদপিষ্ঠ হয়ে মৃত ১৫

শনিবারের এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ইতিমধ্যেই এই ঘটনার জন্য উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে রেলমন্ত্রক। আহতদের দেখতে লোকনায়ক জয়প্রকাশ হাসপাতালে গিয়েছিলেন দিল্লির কেয়ারটেকার মুখ্যমন্ত্রী অতিশী। হাসপাতাল থেকে বেরনোর সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘হাসপাতালে আমাদের দলের দুই বিধায়ক রয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষকে বলেছি, নিহতদের পরিবারের কোনও সাহায্যের প্রয়োজন হলে ওই দুই বিধায়ককে যেন অবিলম্বে জানানো হয়।’

ঠিক কি ঘটেছিল?

শনিবার কুম্ভমেলা যাওয়ার জন্য নয়াদিল্লি রেলস্টেশনে ভিড় উপচে পড়েছিল পুণ্যার্থীদের। জানা যায় মেলায় যাওয়ার দুটি ট্রেন দেরি করে। এই কারণেই ১৪ ও ১৫ নম্বরে প্লাটফর্মে  অতিরিক্ত ভিড়ের চাপে দমবন্ধকর পরিস্থিতি তৈরী হয়। ওই ভিড়ের মধ্যেই অনেকে অসুস্থ হয়ে পড়েন। পুলিশ সূত্রে খবর, ১৪ নম্বর প্ল্যাটফর্মে প্রয়াগরাজ এক্সপ্রেস দাঁড়িয়েছিল। সেখানে ব্যাপক ভিড় ছিল। এছাড়া স্বতন্ত্র সেনানী এক্সপ্রেস ও ভুবনেশ্বর-রাজধানী এক্সপ্রেস, এই দুটি ট্রেনও লেট ছিল। এই ট্রেন দুটিও যায় প্রয়াগরাজের উপর দিয়ে। এরফলে দুই ট্রেনের যাত্রীরাও ১২,১৩ এবং ১৪ নম্বর প্ল্যাটফর্মে অপেক্ষা করছিলেন। সেইসময়ই মুহূর্তের মধ্যে ঘটে যায় এই ভয়ঙ্কর পদপিষ্টের ঘটনা। জানা যাচ্ছে, মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য রামমনোহর লোহিয়া হাসপাতাল ও মৌলানা আজাদ মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হবে।

দিল্লির এই মর্মান্তিক দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজের এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, ‘নয়াদিল্লি রেলস্টেশনে পদপিষ্টের ঘটনায় গভীরভাবে ব্যথিত। যাঁরা প্রিয়জনদের হারিয়েছেন, তাঁদের প্রতি সমবেদনা জানাই। আহতদের জন্য দ্রুত সুস্থতা কামনা করছি।’ একইসাথে প্রধানমন্ত্রী এদিন জানালেন সরকারি আধিকারিকরা এই ঘটনায় ক্ষতিগ্রস্তদের সবরকম সাহায্য করছে।

দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবও। পদপিষ্ঠের ঘটনার পর রেলমন্ত্রীকে ফোন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও।


এ ক্যটাগরির আরো খবর..