নবীগঞ্জের ইনাতগঞ্জে মেডিকেল অফিসার নিয়োগ এম পি বাবুর প্রচেষ্টায়

উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ প্রতিনিধিঃ নবীগঞ্জ-বাহুবল আসনের সংসদ সদস্য এম এ মুনম চৌধুরী বাবুর আন্তরিক প্রচেষ্টায় নবীগঞ্জের ইনাতগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে মেডিকেল অফিসার হিসেবে যোগদান করেছেন ডা: চম্পক কিশোর সাহা সুমন।

সম্প্রতি মেডিকেল অফিসার ডা:জাহাঙ্গীর আলম পদোন্নতি পেয়ে দিরাই উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে চলে যাওয়ায় এবং সেখানে যোগদানের পর পদটি শুন্য হয়। পরবর্তীতে এলাকাবাসীর পক্ষ থেকে নতুন মেডিকেল অফিসার নিয়োগ সংক্রান্ত বিষয়ে উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির ও মাসিক আইন শৃংখলা কমিটির সভায় নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক রাকিল হোসেন বক্তব্যে সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবুর দৃষ্টি আকর্ষন করেন।

পরবর্তীতে এ সংক্রান্ত বিষয়ে এমপি বাবু সংশি¬ষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট যোগাযোগ করলে তার আন্তরিক প্রচেষ্টায় ইনাতগঞ্জে দ্রুত মেডিকেল অফিসার নিয়োগ দেয়া হয়। ডাঃ চম্পক কিশোর সাহা ইতিমধ্যে কর্মস্থলে যোগদান করেছেন। তিনি দায়িত্ব পালনে এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেছেন। তিনি ৩৩ তম বিসিএস। বাড়ি নবীগঞ্জ পৌর এলাকার শিবপাশা গ্রামে। এলাকার স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে দ্রুত সময়ে এমপি মুনিম চৌধুরী বাবু ডাক্তার নিয়োগে ব্যবস্থা গ্রহণ করায় এলাকাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।