নবীগঞ্জের আউশকান্দি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচন অনষ্টিত

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ)থেকেঃ নবীগঞ্জ উপজেলার ৫নং আউশকান্দি ইউনিয়ন পরিষদ এর প্যানেল চেয়ারম্যান নির্বাচন অনুষ্টিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলে ভোট। দুপুর ২টায় আউশকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মুহিবুর রহমান হারুন আনুষ্টানিক ভাবে ভোটের ফলাফল ঘোষনা করেন।

আউশকান্দি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য সাহিদুর রহমান প্যানেল চেয়ারম্যান-১ ও ১নং ওয়ার্ড সদস্য হাজী দুলাল আহমদ প্যানেল চেয়ারম্যান -২ নির্বাচিত হন। এতে ভোট যুদ্ধে ৩জন প্রার্থী প্রতিদদ্ধীতা করেন। অপরদিকে ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্যা শিবু রানী দেব বিনা প্রতিদদ্বীতায় প্যানেল চেয়ারম্যান -৩ নির্বাচিত হন। ভোট কেন্দ্রের এজেন্ট হিসাবে দায়িত্ব পালন করেন, ইউনিয়ন পরিষদের সচিব মোঃ নুরুল হুদা চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য হাসান আলী উস্তার, ফজলুল করিম মিছবাহ, খালেদ আহমদ জজ, শায়েল আহমদ, সুমন আহমদ, ইকবাল হোসেন, আব্দুল কাদির, সংরক্ষিত ইউপি মহিলা সদস্যা রুজিনা বেগম, রহিমা আক্তার সহ এলাকার বিভিন্ন শ্রেনী পেশার লোকজন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।