× Banner
সর্বশেষ
খাল খননের উদ্বৃত্ত ৬১ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও ‘ক্লিন অ্যান্ড গ্রিন সিটি’ বাস্তবায়নে দুই সিটির কার্যক্রমে গতি বাড়ানোর নির্দেশ ফেসবুকে প্রেম, নেত্রকোনায় এসে তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা দুই মামলায় জামিন পেলেন ব্যারিস্টার সুমন বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে – নাসীরুদ্দীন পাটওয়ারী ‘দেশকে এগিয়ে নিতে দৈনিক ১৮ ঘণ্টা কাজ করেন প্রধানমন্ত্রী’ এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে – নাহিদ ইসলাম খাদ্য নিরাপত্তা, নবায়নযোগ্য শক্তি ও কৃষকের স্বার্থ বিবেচনায় এগিয়ে নিতে হবে এগ্রিভোল্টাইক কার্যক্রম – পরিবেশমন্ত্রী ইউআইইউতে প্রাইম ব্যাংকের “এমপাওয়ারিং ইয়ুথ সিজন ২.০” অনুষ্ঠিত

নিউজ ডেস্ক

নবীগঞ্জে হাত-পা বাঁধা অবস্থায় তরুণীর গলাকাটা লাশ উদ্ধার

admin
হালনাগাদ: সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১
নবীগঞ্জে হাত-পা বাঁধা অবস্থায় তরুণীর গলাকাটা লাশ উদ্ধার

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ (হবিগঞ্জ)থেকেঃ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নে হাত-মুখ বাঁধা অবস্থায় জুবা আক্তার (২০) নামে এক তরুণীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

২৭ ডিসেম্বর সোমবার দুপুরে নবীগঞ্জ থানার একদল পুলিশ উপজেলার বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের হরিনগর গ্রামের সড়কের পাশ্ববর্তী ফসলি জমি থেকে লাশ উদ্ধার করে। নিহত জুবা আক্তার বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের বাগাউড়া গ্রামের সুফি মিয়ার মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের সুফি মিয়ার মেয়ে জুবা আক্তার রবিবার (২৬ ডিসেম্বর) রাতে পরিবারের সদস্যদের সাথে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। সকালে জুবা আক্তারকে ঘরে দেখতে না
পেয়ে চারিদিকে খোঁজাখুঁজি করেন তার স্বজনরা। এক পর্যায়ে স্থানীয় লোকজন হরিনগর বাজারে সড়কের পাশে ফসলি জমিতে হাত-মুখ বাঁধা অবস্থায় জুবা আক্তারে গলাকাটা লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে নবীগঞ্জ থানার ওসি মো. ডালিম আহমেদ, ওসি তদন্ত আমিনুল ইসলামসহ একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করেন।
এ প্রসঙ্গে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমেদ লাশউদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, মেয়েটির গলায় কাটার দাগ রয়েছে, হাত-মুখ বাঁধা ছিল, আমরা বিষয়টি গুরুত্বের সাথে দেখছি আশা করছি দ্রæত এ ঘটনার রহস্য উদঘাটন করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..