× Banner
সর্বশেষ
লিবিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক ক্ষমতা নয় মানুষের সেবা এই অঙ্গীকার ধারন করে নিরলসভাবে এগিয়ে চলেছেন মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ শেখ হাসিনা ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে – আইনমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৯, উদ্ধার বিদেশি পিস্তল-গুলি,ম্যাগাজিন, মোবাইল ফোন ও একটি সুইচ গিয়ার চাকু বেজার বিদ্যুৎ নেটওয়ার্ক স্থাপনে ২১১ কোটি টাকার ব্যয় অনুমোদন প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ইউনেস্কোর সঙ্গে অংশীদারত্ব আরও শক্তিশালী করতে চায় বাংলা‌দেশ বেনাপোল পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী মফিজুর রহমান পিন্টুর গণসংযোগ বেনাপোল দৌলতপুর সিমান্ত থেকে ১৬৯ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, অন্যায় করলে কঠোর ব্যবস্থা: হাটহাজারীতে আইনশৃঙ্খলা সভায় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

নবীগঞ্জে শান্তিতে বিজয় জনসচেতনতামুলক নাগরিক সংলাগ অনুষ্ঠিত

admin
হালনাগাদ: রবিবার, ৯ ডিসেম্বর, ২০১৮

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জঃ নবীগঞ্জে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন সহিংসতামুক্ত ও শান্তিপূর্ন পরিবেশে অনুষ্টানের লক্ষ্যে ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট এফেয়ার্স(আইডিয়া) এর আয়োজনে শান্তিতে বিজয় প্রতিপাদ্য বিষয়ের উপর গতকাল রবিবার সকালে ওসমানী সড়কের শিক্ষা সার্কেল সেবা কেন্দ্রে মিলানায়তনে জনসচেতনতা মুলক এক নাগরিক সংলাগ অনুষ্ঠিত হয়।

আইডিয়ার হবিগঞ্জ জেলা সমন্বয়কারী মোঃ ওয়াদুদ ফয়সল চৌধুরী ও নবীগঞ্জ উপজেলা সমন্বয়কারী উজ্জ্বল দেবের সার্বিক পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী।

এতে বক্তব্য রাখেন,নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী,উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মুজিবুর রহমান শেফু,সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আবু সালেহ চৌধুরী,নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেল,পৌর বিএনপির সাংগঠনিক যুবরাজ গোপ ।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বাসদের সমন্বয়ক এমপি প্রার্থী চৌধুরী ফয়সল শোয়েব,নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী,উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান খ্রিষ্টান ঐক্যপরিষদের সভাপতি নারায়ন রায়,পৌর কৃষকলীগের সভাপতি প্রমথ চক্রবর্ত্তী বেনু,দিনারপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তনুজ রায়,উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি দিলানা হোসেন,উপজেলা বিএনপি নেতা নুরুল গনি চৌধুরী সোহেল,উপজেলা আওয়ামীলীগ নেতা আব্দুল কাদির,সারেগামা সংগীত একাডেমী ও প্রশিক্ষন কেন্দ্রের সভাপতি বিন্দু সুত্রধর,প্রধান শিক্ষক আলী আমজাদ মিলন,মহিলা আওয়ামীলীগ নেত্রী ফুলন দাশ,রিলেশনস টু পিপলস সদস্যবৃন্দ।

নাগরিক সংলাপে বক্তাগন বলেন,নবীগঞ্জ হলো রাজনৈতিক সহবস্থানের এক উজ্জ্বল দৃষ্টান্ত। সকল রাজনৈতিক দলের আন্তরিকতা ছাড়া কোনভাবেই একটি সহিংসতামুক্ত ও শান্তিপূর্ন নির্বাচন সম্ভব নয়। তাই নির্বাচন পূর্ববর্তী এবং পরবর্তী সময়ে এরুপ জনসচেতনতামুলক কার্য্যক্রম অব্যাহত রেখে সর্বত্র শান্তি বজায় রাখার আহবান জানান।


এ ক্যটাগরির আরো খবর..