× Banner
সর্বশেষ
হামজনিত শিশুমৃত্যু রোধে জীবন রক্ষাকারী ‘বাবল সিপ্যাপ’ প্রযুক্তির দেশব্যাপী সম্প্রসারণ নড়াইলে ৭ হাজার ৪শ লিটার ডিজেল জব্দ, জরিমানা ৩৫ হাজার পুরুষতান্ত্রিক মনোভাব নারীর সৃষ্টিশীল শক্তিকে বাধাগ্রস্ত করছে -তথ্যমন্ত্রী কামারখালী বীরশ্রেষ্ঠ সরকারি আব্দুর রউফ কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ লক্ষ্মীপুরে ইয়াবা, মদ ও পাইপগানসহ দুই ব্যক্তি গ্রেপ্তার সারাদেশে ২৪ ঘন্টায়  ৮৭,৭০০ লিটার অবৈধভাবে মজুতকৃত জ্বালানি উদ্ধার সুন্দরবনের টেকসই সম্পদ আহরণে বনজীবিদের নিরাপত্তা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ শার্শায় ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুষকার বিতরণ  বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-২  গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে পিটিয়ে গুরুতর আহত

নবীগঞ্জে রাস্তার উপর গেইট ও ঘর নির্মাণ জনসাধারণের ভোগান্তি

admin
হালনাগাদ: সোমবার, ২৫ জুন, ২০১৮

নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি:
নবীগঞ্জ-শেরপুর সড়ক থেকে বরাক নদীর পাড় ঘেষে গোপলার বাজার পর্যন্ত সরকারী রাস্তাটি জোরপুর্বক বন্ধ করে দিয়েছেন কুর্শি গ্রামের প্রভাবশালী মরহুম আব্দুল গফুর ও আব্দুর রহিমের পরিবারের লোকজন। ফলে কুর্শি ষাটকাপন গ্রামের শতশত লোকজন ও কোমলমতি শিক্ষার্থীরা স্থানীয় প্রাইমারী স্কুল, কমিউনিটি ক্লিনিকে যাতায়াতসহ মুল রাস্তায় উঠার পথ বন্ধ রয়েছে। এতে এলাকায় চরম উত্তেজনার খবর পাওয়া গেছে। এ ব্যাপারে গ্রামবাসীর পক্ষে হারুন আহমদ চৌধুরী গতকাল রবিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে রাস্তার ব্যরিকেট অপসারণ করার জন্য আবেদন করেছেন।

সুত্রে জানাযায়, নবীগঞ্জ-শেরপুর রাস্তা হতে কুর্শি মৌজার ৪১৭/৪৮৪/৪৮৩ দাগের ্পর হইয়া কুর্শি গ্রামের মরহুম আব্দুল গফুর চৌধুরীর বাড়ীর উত্তর পাশ দিয়ে সাবেক ১৪৬৭ দাগের ভুমি মিলিত হয়ে বরাক নদীর পাড় ঘেষে গোপলার বাজার পর্যন্ত রাস্তাটি সংযোগ হয়। ১৯৮৬ সালে হবিগঞ্জের বিজ্ঞ সহকারী জজ আদালত ৫৩/৮৬ নং মামলায় সরকারী রাস্তা হিসেবে রায় প্রদান করেন। উক্ত রায়ের বিরুদ্ধে আব্দুল গফুর ও আব্দুর রহিমগংরা আপিল করে জোরপুর্বক দ্রুত একটি গেইট ও ঘর নির্মাণ করে লেঅক চলাচলের রাস্তাটি সম্পুর্ণ বন্ধ করে দেয়। ভুক্তভোগীরা প্রতিবাদ করলে তাদের নানা হুমকী প্রদান করা হয়। রাস্তাটির পুর্ব, পশ্চিম দেয়াল, গেইট এবং সর্বশেষ ঘর নির্মাণ করায় সরকারী এ রাস্তাটি বন্ধ হয়ে যায়। ফলে কুর্শি ও ষাটকাপন গ্রামের বিশাল একটি অংশের শত শত নারী পুরুষ, স্কুলগামী ছেলে-মেয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। এছাড়া স্থানীয় প্রাইমারী স্কুল ও কমিউনিটি ক্লিনিকে যাতায়াতের একমাত্র রাস্তা এটি। বর্তমানে গ্রামবাসী ও শিক্ষার্থীরা অনেক জায়গা ঘুরে স্কুল ও ক্লিনিকে যাতায়াত করতে হয়। রাস্তাটি বন্ধ হয়ে যাওয়ায় হাজারো মানুষের সীমাহীন দুর্ভোগের সৃষ্টি হচেছ। গ্রামবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। যে কোন সময় উক্ত রাস্তাকে কেন্দ্র করে দাঙ্গা হাঙ্গামাসহ রক্তক্ষয়ী সংঘর্ষের আশংখ্যা বিদ্যমান রয়েছে। বিষয়টি উপজেলা প্রশাসনসহ উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।

উত্তম কুমার পাল হিমেল

 

 


এ ক্যটাগরির আরো খবর..