নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের জনবহুল এলাকা আউশকান্দি- হীরাগঞ্জ বাজারের উত্তর পূর্ব পাশে জন সাধারন, বিভিন্ন প্রতিষ্টানের শিক্ষক, শিক্ষার্থী সহ ২/৩টি ইউনিয়নের লোকজনের চলাচলের রাস্তা ও গরু ছাগল চড়ানোর এক মাত্র গোছর ভূমির রাস্তাটি রাতের আধারে টিনসেড ঘর নির্মান করে একদল ভূমি খেকো। কতিপয় দূর্বৃত্তদের জবর দখলের পরদিন উত্তেজিত এলাকাবাস্ ীওই টিনসেড ঘর ও একটি টং দোকানটি উচ্ছেদ করেছেন স্থানীয় লোকজন। এ নিয়ে উচ্ছেদকারী ও দখলবাজদের মধ্যে সংঘর্ষের রূপ নিলে তাৎক্ষনিক অবস্থায় স্থানীয় চেয়ারম্যান ও থানা পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে এ নিয়ে যেকোন সময় বড় ধরনের রক্তক্ষয়ী সংর্ঘষের আশংকা করছেন এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানাযায়, হবিগঞ্জ জেলা পরিষদের মালিকাধীন নবীগঞ্জ টু শেরপুর রোডের পিছনে মিঠাপুর মৌজার একটি গো-ছারন ভূমি রয়েছে। উক্ত ভুমি হীরাগঞ্জ পূর্ব বাজারস্থ কিবরিয়া রোড ও মুক্তিযোদ্ধা মার্কেটের পূর্বের অংশে পতিত ভূমিতে গরু- ছাগল ছড়ানো সহ মানুষ মারা গেলে নামাজের জানাযা পড়ানো হয়। এ ছাড়া ও উক্ত ভুমিতে কয়েকটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা খেলাধূলা করে আসছে দীর্ঘদিন ধরে।
ইদানিং ওই ভুমিতে স্থানীয় স্থানীয় ইউপি মেম্বার খালেদ আহমদ জজ ও সুজন মিয়ার স্ত্রী আলেছা বেগমের কু-দৃষ্টি পড়ে। তাহারা ওই ভুমি জবর দখল করার জন্য মরিয়া হয়ে ওটে। এক পর্যায়ে মেম্বার খালেদের নেতৃত্বে ফজলু মিয়া, লেবু মিয়া, উজ্জল মিয়াসহ লাাঠিয়াল বাহিনী নিয়ে গত বৃহস্পতিবার রাতে টিন শেড ঘর নির্মান করে। পরদিন শুক্রবার সকালে গ্রামবাসী ও আশপাশ লোকজন বাজারে এসে ঘর নির্মান করা দেখে বিশ্মিত হন। এতে এলাকাবাসীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে সকাল ১০টার দিকে অবৈধ স্থাপনাগুলো মুহুর্তের মধ্যে উচ্ছেদ করে ফেলেন। এ নিয়ে এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করে।
এ ঘটনার খবর পেয়ে তাৎক্ষনিক নবীগঞ্জ থানার এস.আই পলাশ চন্দ্র দাশের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। কিন্তু জবরদখলকারীরা পুলিশের সামনেই অশালিন ভাষায় গালিগালাজ ও সংঘর্ষের প্রস্তুতি নিলে অবশেষে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রশাসন ১৫৪ ধারার নোটিশ প্রদান করে উভয় পক্ষের কাগজ পত্র নিয়ে থানায় যাওয়ার কথা থাকলেও জবরদলকারীরা উপস্থিত হলে ও কোন প্রকার কাগজপত্র দেখাতে পারেনি।
উল্লেখিত ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। আবারো যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছেন এলাকাবাসী। জবরদখকারীদের বিরোদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানিয়েছেন আউশকান্দি এলাকার সচেতন মহলের লোকজন।
এ ব্যাপারে স্থানীয় চেয়ারম্যান হাজী মুহিবুর রহমান হারুন বলেন, আমি জনগণের নির্বাচিত প্রতিনিধি, তাই জনগণের পাশে থেকেই আমাকে কাজ করতে হবে, জবরদখলকারী প্রভাবশালীরা যতই শক্তিশালী হোক আইনের উর্ধ্বে কেহ নয়।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার এস আই পলাশ চন্দ দাশের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, শান্তি শৃঙ্খলা বজায় ও জায়গা অব মুক্ত রাখতে উভয় পক্ষকে দন্ডবিধি ১৫৪ ধারায় নোটিশ প্রদান করা হয়েছে। যারাই আইনের নির্দেশ অমান্য করবে তাদের বিরুদ্ধেই কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে, কাউকেই ছাড় দেয়া হবে না।
এ ব্যাপারে মিঠাপুর গ্রামের হাজী আব্দুল হামিদ নিকছন জানান, আমাদের পূর্ব পুরুষ থেকে গ্রামের লোকজন ঐ গোছর রাস্তা দিয়ে যাতায়াত করতেছেন। কিন্তু জবরদখলকারীরা অবৈধ ভাবে রাতের আধারে ঐ রাস্তার জায়গাটি দখল করে ঘর নির্মান করে। পরে আমরা গ্রামবাসী সহ সচেতন মহলের লোকজন অবৈধ স্থাপনা গুলি উচ্ছেদ করি। এ ঘটনায় কু-চক্রী মহলরা আবারো উক্ত ভুমি দখল কারা জন্য নানা কৌশল করতেছে।
এ নিয়ে এলাকায় প্রশ্ন দেখা দিয়েছে যে, একজন জনপ্রতিনিধি হয়ে কি ভাবে রাস্তার জায়গা জবর দখল করে। এ ছাড়া ওই চক্রটি আউশকান্দি বাজারে আরো বিভিন্ন জায়গা জমি দখল করা সহ নানা অপরাধ মুলক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এ ব্যাপারে এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের সু-দৃষ্টি কামনা করছেন সচেতন মহলের লোকজন।


