× Banner
সর্বশেষ
সংসদে যাচ্ছেন এনসিপির মনিরা শারমিন ও মাহমুদা আলম মালদ্বীপে গুরুতর অসুস্থ প্রবাসীর হাতে দেশে ফেরার টিকিট তুলে দিলেন হাইকমিশনার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপিয়ান কমিশনারের সাক্ষাৎ শার্শায় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে ঘিরে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা বিতর্কে বিএনপির মনোনীত নারী প্রার্থী মতুয়া সুবর্ণা ঠাকুর মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আইবিসিসিআই-এর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের মতবিনিময়মূলক অধিবেশন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে একটি বৈশ্বিক এভিয়েশন হাবে পরিণত করা হবে – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী লুটপাটের পর পীরকে হত্যা করছে যুদ্ধাপরাধীচক্র : মোমিন মেহেদী বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের ৫৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

নবীগঞ্জ( হবিগঞ্জ) প্রতিনিধি

নবীগঞ্জে ভোটকেন্দ্রে উশৃঙ্খল আচরণ, লন্ডন প্রবাসীকে ৫ দিনের কারাদণ্ড

ACP
হালনাগাদ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
লন্ডন প্রবাসীকে ৫ দিনের কারাদণ্ড

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে ভোটগ্রহণ চলাকালে নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের মোস্তফাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে উশৃঙ্খল আচরণের অভিযোগে গোলাম রসুল রাসেল (৫০) নামে এক ব্যক্তিকে ৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
১২ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বেলা ১টার দিকে তিনি ভোটকেন্দ্রে প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। এ সময় দায়িত্বে থাকা সেনাবাহিনীর একটি দল তাকে আটক করে।
পরে নির্বাচনে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট জামাল উদ্দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ৫ দিনের কারাদণ্ড প্রদান করেন। দণ্ড কার্যকর করতে তাকে নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
গোলাম রসুল রাসেল মোস্তফাপুর গ্রামের বাসিন্দা এবং স্থানীয় ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আহাদুর রহমান দারাবের পুত্র। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোনায়েম মিয়া।


এ ক্যটাগরির আরো খবর..