× Banner
সর্বশেষ
লিবিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক ক্ষমতা নয় মানুষের সেবা এই অঙ্গীকার ধারন করে নিরলসভাবে এগিয়ে চলেছেন মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ শেখ হাসিনা ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে – আইনমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৯, উদ্ধার বিদেশি পিস্তল-গুলি,ম্যাগাজিন, মোবাইল ফোন ও একটি সুইচ গিয়ার চাকু বেজার বিদ্যুৎ নেটওয়ার্ক স্থাপনে ২১১ কোটি টাকার ব্যয় অনুমোদন প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ইউনেস্কোর সঙ্গে অংশীদারত্ব আরও শক্তিশালী করতে চায় বাংলা‌দেশ বেনাপোল পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী মফিজুর রহমান পিন্টুর গণসংযোগ বেনাপোল দৌলতপুর সিমান্ত থেকে ১৬৯ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, অন্যায় করলে কঠোর ব্যবস্থা: হাটহাজারীতে আইনশৃঙ্খলা সভায় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

নবীগঞ্জে বিএনপির জনসভা থেকে ২১ জনকে আটক করেছে পুলিশ

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৭ ডিসেম্বর, ২০১৮

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ থেকেঃ হবিগঞ্জ-১ আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী ড. রেজা কিবরিয়ার সমর্থনে নির্বাচনী প্রচারণায় গতকাল বুধবার সন্ধ্যায় নবীগঞ্জ উপজেলার ২নং ইউনিয়নের কাজির বাজার নামক স্থান থেকে বিএনপির পথসভা থেকে ডিবি ও পুলিশ ২১ জন নেতা কর্মীকে আটক করেছে। তাদের মধ্যে ৩ জনকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১ মাসের জেল জরিমানা করেছে এবং বাকীদের বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সুত্রে জানাযায়,নবীগঞ্জ উপজেলার ২ নং ইউনিয়নের কাজীরবাজার নামকস্থানে ঐক্যফ্রন্টের প্রার্থী ড.রেজা কিবরিয়ার পথসভা থেকে ডিবি ও নবীগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার আসামী ২১ জনকে আটক করে। আটককৃত হলো,উপজেলার হরিধরপুর গ্রামের মৃত ছানাওর মিয়ার পুত্র ছাত্রদল নেতা মিজানুর রহমান জুয়েল,জালালসাফ গ্রামের মৃত মনির হোসেনের পুত্র কামাল হোসেন,একই গ্রামের হাজী রমজান আলীর পুত্র আলমগীর হোসেন,হাজী কামার মিয়ার পুত্র বদরুল জামান,হাজু মিয়ার পুত্র আশিক মিয়া,ছলিম উল্লাহর পুত্র রাজু আহমদ,ছদর উদ্দিনের পুত্র রুবেল মিয়া, দুদু মিয়া চৌধুরীর পুত্র সুমন চৌধুরী,হাজী ফকির মিয়ার পুত্র জুয়েল মিয়া,আলমাছ মিয়ার পুত্র ফজলু মিয়া, হবিগঞ্জ মাহমুদাবাদের আকলাছ মিয়ার পুত্র সৈয়দ মনসুর রমিজ,একই এলাার মৃত তছির আলীর পুত্র মোঃ অলি নাসির,হোসেনপুর গ্রামের মৃত তামিম উল্লাহর পুত্র শাহাবুদ্দিন,পশ্চিম জাহিদপুর গ্রামের মৃত মনর উদ্দিনের পুত্র হোসাইন আহমদ,নোয়াগাওয়ের মৃত আব্দুল মোতালিবের পুত্র আজিজুর রহমান, দত্তগ্রামের মবশ্বর আলীর পুত্র শাহ হোসাইন আহমদ,রাজ নগর গ্রামের ওয়ারিশ আলীর পুত্র পৌর যুবদল নেতা নুরুল আমিন,আমড়াখাইর গ্রামের হাবিবুর রহমানের পুত্র শাহীদ আহমদ তালুদার,মৃত আল্লাদ মিয়া পুত্র মোঃ ওসমান,সদরঘাট গ্রামের মৃত সদর উদ্দিনের পুত্র আতিকুর রহমান,পুর্ব তিমিরপুর গ্রামের আলী হোসেনের পুত্র আতাউর রহমান শামীম।

এদের মধ্যে নুরুল আমিন,আতাউর রহমান এবং ওসমান মিয়াকে ভ্রাম্যমান আদলাতে হাজির করলে নবীগঞ্জ উপজেলার দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিষ্ট্রেট গোলাম মোস্তফা মুন্না তাদেরকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। বিভিন্ন মামলার আসামী বাকী ১৮ জনকে আজ বৃহস্পতিবার সকালে কোর্টে প্রেরণ করা হবে বলে জানিয়েছে নবীগঞ্জ থানার ওসি ইকবাল হোসেন।


এ ক্যটাগরির আরো খবর..