× Banner
সর্বশেষ
মহান মুক্তিযুদ্ধে ১১টি সেক্টরে ১৬ বীর মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার পদ্মানদীতে বাস ডুবে যাওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৬ হরমুজ প্রণালী দিয়ে “বন্ধু দেশগুলোর” জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির গভীর শ্রদ্ধা নিবেদন সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর তুরস্কের উদ্দেশ্য ঢাকা ত‍্যাগ করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী পদ্মায় বাসডুবি: রাত ১টা পর্যন্ত ১৬ মরদেহ উদ্ধার, অভিযান অব্যাহত -নৌপরিবহন প্রতিমন্ত্রী মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ ২৬ মার্চ বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

নবীগঞ্জে ফসলি জমি থেকে যুবকের লাশ উদ্ধার 

Kishori
হালনাগাদ: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
ফসলি জমি থেকে যুবকের লাশ উদ্ধার 

হবিগঞ্জের নবীগঞ্জ পৌর এলাকায় নুরুজ্জামান মিয়া (২৯) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি এলাকাজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।শনিবার ২৮ নভেম্বর দুপুরে চরগাঁও গ্রামের নিজ বাড়ির লাগোয়া একটি নির্জন জমি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত নুরুজ্জামান স্থানীয় নুরাই মিয়ার ছেলে।
পুলিশ সুত্রে  জানায়, শুক্রবার রাতে নুরুজ্জামান বাড়ি থেকে বের হয়ে গেলে আর ফিরে আসেননি। পরদিন সকালে চরগাঁওয়ের ওই পরিত্যক্ত জমিতে তার নিথর দেহ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা দ্রুত থানা পুলিশকে খবর দেন। খবর পাওয়ার পর নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) দুলাল মিয়ার নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে তদন্ত শুরু করে। এ সময় ঘটনাস্থলে বিপুলসংখ্যক উৎসুক মানুষ ভিড় করেন। পরে ঘটনাস্থল পরিদর্শন করেন হবিগঞ্জ-১ আসনের সাবেক এমপি শেখ সুজাত মিয়াসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
নিহতের পরিবার অভিযোগ করেছে, নুরুজ্জামানকে পরিকল্পিতভাবে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তারা দ্রুত দায়ীদের চিহ্নিত করে গ্রেফতারের দাবি জানিয়েছেন। অন্যদিকে পুলিশ বলছে, ময়নাতদন্তের রিপোর্ট ছাড়া মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করে বলা যাচ্ছে না।
এ বিষয়ে ওসি (তদন্ত) দুলাল মিয়া বলেন, আমরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি। রিপোর্ট হাতে এলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।
প্রেরকঃ


এ ক্যটাগরির আরো খবর..