নবীগঞ্জে পানিতে ডুবে শিশুর করুন মৃত্যু

নবীগঞ্জে পানিতে ডুবে শিশুর করুন মৃত্যু
উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ (হবিগঞ্জ): নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের পিটুয়া গ্রামের কামরুল হুসেন বাগা  মিয়ার ছেলে মিলাদ (০২), ১২ জুলাই সোমবার  দুপুরে খেলা করতে গিয়ে  নিজ বাড়ির পুকুর ঘাটে সবার অগোচরে পানিতে পড়ে ডুবে মারা যায়।
এদিকে ফুটফুটে শিশু মিলাদের এই করুন মৃত্যুতে মা বাবার কান্নায় ও বারবার মূর্ছা যাওয়ায় এলাকায় শোকের ছায়া। গ্রামের লোকজন ও আত্মীয় স্বজনের ভীড় বাড়ির আঙ্গিনায়।
স্থানীয় ইউপি সদস্য সাহেল আহমেদ জানান, শিশুটি বাড়ির উঠোনে খেলা করছিল বাড়ির লোকজন কাজে ব্যাস্ত থাকার ফাকে পুকুরে পড়ে ডুবে শিশুটি মারা যায়। মা ও বাবা উঠোনে বাচ্চাকে দেখতে না পেয়ে চারদিকে খোজ নেওয়ার পর পুকুরে বাচ্চার লাশ ভেসে থাকতে দেখে এবং বাচ্চাটিকে পানি থেকে তুলে মৃত অবস্থায় পাওয়া যায়।
সোমবার (১২ জুলাই) বিকাল ৬টায় পিটুয়া বড় বাড়ী মসজিদ প্রাঙ্গনে জানাযার নামায সম্পন্ন করে শিশু মিলাদকে দাফন করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
লেখক / প্রতিবেদক

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।