মৌসুমি বায়ু কম সক্রিয়তায় বৃষ্টি কম

মৌসুমি বায়ু কম সক্রিয়তায় বৃষ্টি কম

মৌসুমি বায়ু কম সক্রিয় হওয়ায় বৃষ্টির প্রবণতাও কমে গেছে। এজন্য দেশের ৬টি অঞ্চল এবং একটি বিভাগে মৃদু তাপপ্রবাহ বইছে।

সোমবার (১২ জুলাই) সন্ধ্যায় বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস প্রতিবেদনে এ তথ্য দেয়া হয়।

আবহাওয়া অধিদফতর জানায়, ভারতের উত্তর অন্ধ্র প্রদেশ-দক্ষিণ উড়িষ্যা উপকূলের অদূরবর্তী পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও কাছাকাছি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে। এটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্য প্রদেশ, উড়িষ্যা, লঘুচাপের কেন্দ্রস্থল, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে উত্তর-পূর্ব আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় বিরাজ করছে।

পাবনা, বগুড়া, নওগাঁ, সিরাজগঞ্জ, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলসহ রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলেও জানায় আবহাওয়া বিভাগ।

আবহাওয়াবিদ মো. আফতাব উদ্দিন বলেন, সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারি বৃষ্টি হতে পারে।

এ সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানান আবহাওয়াবিদ আফতাব উদ্দিন।

রোববার সন্ধ্যা ৬টা থেকে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগ ছাড়া অন্য বিভাগে বলতে গেলে বৃষ্টি হয়নি। এ সময় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে সীতাকুণ্ডে। সেখানে ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া বিভাগ।

সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস। বগুড়া, দিনাজপুর ও সৈয়দপুর- এই তিনটি স্থানে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
লেখক / প্রতিবেদক

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।