নবীগঞ্জে পরিবেশক সমিতির আহবায়ক কমিটি গঠন,রাসেল আহবায়ক,কাজল সদস্য সচিব নির্বাচিত

নবীগঞ্জে পরিবেশক সমিতির আহবায়ক কমিটি গঠন,রাসেল আহবায়ক,কাজল সদস্য সচিব নির্বাচিত
নবীগঞ্জ উপজেলা পরিবেশক সমিতির আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।  ১৪ নভেম্বর শুক্রবার  রাত ৮টায় নবীগঞ্জ শহরের ওসমানী রোডস্থ  শ্রী চন্ডী এন্টার প্রাইজে রঙ্গ লাল রায়ের সভাপতিত্বে উপজেলা পরিবেশক সমিতির আহবায়ক কমিটি গঠন কল্পে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক ও বিশিষ্ট ব্যবসায়ী সুবিনয় রায় বাপ্পী, ব্যবসায়ী ঝুনু পাল, শিশির দত্ত, রিপন খান, লিপটন দত্ত রায়, বাপ্পু রায়, রবিন্ড দাশ, রনি রায়, সবুজ দাশ, রাজিব রায়,রকি আহমদ রফি প্রমুখ।
সভায়  সর্ব সম্মতিক্রমে মোঃ রাসেল আহমেদকে আহবায়ক , কনক কান্তি দাশকে  যুগ্ম আহবায়ক, কাজল রায়কে সদস্য সচিব, আবুল খাজা আমিরকে অর্থ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির  সম্মানিত সদস্যরা হলেন মোঃ এমদাদ হুসেন, কায়েদ চৌধুরী, শাহাব উদ্দিন, কানু রায়, রাধামন রায়, লাল মিয়া, আলাল হোসাইন। সভায় আগামী ৩ মাসের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহন করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।