নবীগঞ্জে নির্বাচন পরবর্তী ৩ আওয়ামীলীগ কর্মীর বাড়ীতে খড়ের স্তুপে আগুন, এলাকায় আতংক !

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ (হবিগঞ্জ) ॥ নবীগঞ্জে নির্বাচন পরবর্তী কয়েক দিনের ব্যবধানে একই গ্রামের আওয়ামীলীগ কর্মী ৩ বাড়ীতে খড়ের স্তুপে কে বা কারা রাতের আধারে আগুন দিয়ে পোড়ার ঘটনায় ঐ গ্রামের মানুষের মাঝে আতংক দেখা দিয়েছে।

জানাযায়,নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের নাদামপুর গ্রামের আওয়ামীলীগ কর্মী খোরশেদ আলীর বাড়ীতে গতকাল শুক্রবার সন্ধ্যার পর কে বা কার খড়ের স্তুপে আগুন দিয়ে চলে যায়। ঘটনাটি বাড়ীতে লোকজনের নজরে আসলে তড়িঘড়ি করে তারা পানি ঢেলে আগুন নিয়ন্ত্রন করেন।

এছাড়া একই গ্রামের বিল্লাল মিয়া,আকরাম হোসেনের বাড়ীতেও গত ২/৩ দিনের ব্যবধানে রাতের আধারে কে বা কারা একই কায়দার আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এভাবে আগুনের ঘটনায় ঐ গ্রামের বাসিন্ধাদের মাঝে আতংক দেখা দিয়ে। তারা এই আগুনের ঘটনাকে নির্বাচন পরবর্তী কেউ শত্রুতাবশত করতে পারে বলে ধারনা করছেন। এ ব্যাপারে তারা পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।