× Banner
সর্বশেষ
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নে মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ বিএনপির ৮৩ নেতাকর্মীর বহিস্কারাদেশ প্রত্যাহারসহ, কৃষকদলের কমিটি পূর্ণবহাল দাবীতে সংবাদ সন্মেলন সরকারি কর্মচারীদের স্বাস্থ্য সেবায় বড় সংস্কার ন্যায়বিচার দয়া নয়, নাগরিকের সাংবিধানিক অধিকার – প্রধানমন্ত্রী ১২ হাজার ৮৫৫ বাংলাদেশি হজযাত্রী সৌদি পৌঁছেছেন চীন সরকারের বিশেষ আমন্ত্রণে চীনে পৌঁছেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল শাহজালাল বিমানবন্দরকে আঞ্চলিক হাব হিসেবে গড়ে তুলতে চাই – বিমানমন্ত্রী ফ্যাসিস্ট সরকারের ব্যর্থতার কারণে দেশ অনেকটা পিছিয়ে – স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী বগুড়া জজ আদালতে ই-বেইল বন্ড সেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পররাষ্ট্রসচিবের স‌ঙ্গে মার্কিন বিশেষ দূতের সাক্ষাৎ

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ)থেকে

নবীগঞ্জে টিলা ধ্বসে ৩টি  ঘর ভেঙে আহত ১০

Dutta
হালনাগাদ: শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
nobigonj

নবীগঞ্জ উপজেলার পাহাড়ি দিনারপুর পরগণা টিলা ধ্বসে ৩টি ঘর ভেঙে গেছে। এ ঘটনায় তিন পরিবারের ১০জন আহত হয়েছে।  খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী  কর্মকর্তা অনুপম দাস অনুপ। এদিকে টিলা ধ্বসের খবরে দিনারপুরপরগণার তিনটি ইউনিয়নের পাহাড়-টিলার পাদদেশে বসবাসকারী বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
৬ অক্টোবর শুক্রবার ভোরে উপজেলার গজনাইপুর ইউনিয়নের বনগাঁও গ্রামের মীরটিলার পাদদেশে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়- নবীগঞ্জ উপজেলার দুর্গম পাহাড়ি অঞ্চল খ্যাত দিনারপুর পরগণা দেবপাড়া, গজনাইপুর ও পানিউমদা ইউনিয়ন নিয়ে গঠিত। মুষলধারায় বৃষ্টি হলেই পাহাড়-টিলার পাদদেশে বসবাসরত বাসিন্দাদের মধ্যে মনে ঝুঁকি ও আতঙ্ক দেখা দেয়। টানা বৃষ্টির ফলে শুক্রবার ভোরে গজনাইপুর ইউনিয়নের বনগাঁও মীর টিলার মাটি ধ্বসে পড়ে। এতে মীরটিলার পাদদেশে বসবাসকারী হিরা মিয়া, ধনাই মিয়া ও রেজাক উল্লাহর ঘর ভেঙে আসবাবপত্র, গবাদি পশুর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এসময় স্থানীয় লোকজন তিনটি পরিবারের নারী-শিশুসহ ১০ জন সদস্যকে আহত অবস্থায় উদ্ধার করে। পরে আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা প্রদান করা হয়।
টিলাধ্বসে ক্ষতিগ্রস্ত হিরা মিয়া বলেন- মুষলধারে বৃষ্টি হলেই আমরা যারা পাহাড়-টিলার নিচে বসবাস করি তাদের মনে পাহাড় বা টিলা ধ্বসের আশঙ্কা বিরাজ করে। শুক্রবার ভোরে হঠাৎ মীরটিলার মাটি ধ্বসে আমার ঘরসহ ৩টি ঘর ভেঙে যায়। তাৎক্ষনিক স্থানীয়দের সহায়তায় আমাদের বের করা হয়। ঘরের মালামাল ও গরুর ব্যাপক ক্ষতি হয়েছে। আমরা ৩টি পরিবারের ১০জন কিছুটা আঘাতপ্রাপ্ত হই । পরে স্থানীয় ভাবে চিকিৎসা নিয়েছি। খবর পেয়ে শুক্রবার রাত ৮টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাস অনুপ। এসময় ক্ষতিগ্র পরিবারের সঙ্গে কথা বলেন ইউএনও।
গজনাইপুর ইউনিয়নের ইউপি সদস্য জাহেদ আহমদ জানান- আমার ওয়ার্ডের মীরটিলার নিচে ১৫-২০টি পরিবার বসবাস করেন। শুক্রবার ভোরে মীরটিলার মাটি ধ্বসে পড়ে হিরা মিয়া, ধনাই মিয়া ও রেজাক উল্লাহর ঘর ভেঙে গেছে। মানুষ, গবাদি পশু ও আসবাবপত্রের ক্ষয়ক্ষতি হয়েছে। এ প্রসঙ্গে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাস অনুপ বলেন- টিলা ধ্বসের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারকে কী কী দেয়া যায় একটা তালিকা করে খুব দ্রুত সহায়তা প্রদান করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..