× Banner
সর্বশেষ
বাংলাদেশ সিরিজ সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা জিম্বাবুয়ের চট্টগ্রাম ও হাটহাজারীতে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান আজ শনিবার (৪ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৪ জুলাই (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বিশ্বকাপের শেষ ষোলোতে মিশরের ঐতিহাসিক প্রবেশ, টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে নতুন ইতিহাস এতিম এবং দুস্থ শিশুদের পুনর্বাসন ও সুরক্ষায় সরকার বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী নবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু কালীগঞ্জে পানের বরজে চাষ করা গাঁজার গাছসহ আটক-১ বাড়ির সামনে স্কুলছাত্রী গুলিবিদ্ধ খামেনিকে শেষ শ্রদ্ধা জানালেন স্পিকার হাফিজ উদ্দিন

নবীগঞ্জে কলেজ ছাত্রী নিপার ঝুলন্ত লাশ উদ্ধার

admin
হালনাগাদ: শুক্রবার, ২০ জুলাই, ২০১৮

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধিঃ নবীগঞ্জ সদর উপজেলার মুরাদপুর গ্রামে নিপা দেব (২৩) নামে এক কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত নিপা দেব ওই গ্রামের স্কুল শিক্ষক অসীম ধামের স্ত্রী এবং হবিগঞ্জ সরকারী বৃন্দাবন কলেজের ইতিহাস বিভাগের অর্নাস চতুর্থ বর্ষের ছাত্রী।

শুক্রবার দুপুরে নবীগঞ্জ থানার পুলিশ লাশ উদ্ধার করে। নিহত নিপার পিতৃালয় মাধবপুর উপজেলার তেতলী গ্রামে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,শুক্রবার সকালে ঘরের ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় নীপাকে দেখতে পান বাড়ীর লোকজন। পরে ঝুলন্ত নিপাকে নামিয়ে দ্রুত নবীগঞ্জ উপজেলা স্বস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক নীপাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: ইফতেখার আলম চৌধুরী বলেন,নীপাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। পরে থানায় খবর দিলে এসআই সুজিত চক্রবর্তী সঙ্গীয় ফোর্স নিয়ে হাসপাতালে উপস্থিত হয়ে সুরতহাল রিপোর্ট তৈরী করেন এবং ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করে।

নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এম এম আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ময়না তদন্তের প্রতিবেদন হাতে ফেলে ঘটনার প্রকৃত কারন জানা যাবে। নিহত নিপার পিতৃালয় মাধবপুর উপজেলার তেতলী গ্রামে।


এ ক্যটাগরির আরো খবর..