আশাশুনি ব্যুরো : আশাশুনির শ্রীউলা ইউনিয়নের পুইজালা গ্রামের খোলপেটুয়া নদী থেকে এক শারীরিক প্রতিবন্ধীর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বিকালে এলাকাবাসি হাজরাখালী ওয়াপদার বাধ ভাঙ্গন এলাকার খোলপেটুয়া নদীতে লাশ ভাসতে দেখে ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিলকে সংবাদ দেয়। চেয়ারম্যান থানা পুলিশকে সঙ্গে নিয়ে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।
পারিবারিক সূত্রে জানাগেছে, পুইজালা গ্রামের চঞ্চল মল্লিকের পুত্র শারীরিক প্রতিবন্ধী আল মামুন (১৯) গত বৃস্পতিবার বিকালে হাজরাখালী ভাঙ্গন কবলিত বাঁধ দেখতে যেয়ে নদীতে পাড়ে যায় বলে তারা অনুমান করে। কিন্তু খোজাখুজি করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি।




