× Banner
সর্বশেষ
যুদ্ধবিরতির বদলে পূর্ণাঙ্গ সমাপ্তি চায় ইরান আজ ১ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ বুধবার (১ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ইসলামাবাদে কূটনৈতিক অভ্যর্থনা অনুষ্ঠিত মাদারীপুরে শিবচরে তালা ভেঙ্গে ৫৬০০ লিটার জ্বালানি তেল জব্দ, খোলাবাজারে বিক্রি আবুল হাসানাত আবদুল্লাহসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ আমলে, শুনানি ১৫ এপ্রিল জুলাই জাতীয় সনদের আলোকে সংবিধান সংশোধনে সংসদীয় বিশেষ কমিটি গঠন হামজনিত শিশুমৃত্যু রোধে জীবন রক্ষাকারী ‘বাবল সিপ্যাপ’ প্রযুক্তির দেশব্যাপী সম্প্রসারণ নড়াইলে ৭ হাজার ৪শ লিটার ডিজেল জব্দ, জরিমানা ৩৫ হাজার পুরুষতান্ত্রিক মনোভাব নারীর সৃষ্টিশীল শক্তিকে বাধাগ্রস্ত করছে -তথ্যমন্ত্রী

নবীগঞ্জে কবিতা পরিষদের উদ্যোগে বর্ষাকালীন কবিতা পাঠের আসর অনুষ্ঠিত

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৯ আগস্ট, ২০১৬

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ থেকেঃ  নবীগঞ্জে হবিগঞ্জ জেলা কবিতা পরিষদের উদ্যোগে গত শনিবার  বিকালে নবীগঞ্জ মধ্যবাজারস্থ পরিষদের অস্থায়ী কার্য্যালয়ে বর্ষাকালীন কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়।

জাতীয় কবিতা পরিষদ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি কবি পৃথ্বীশ চক্রবর্ত্তীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কবিতা মঞ্চ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি কবি বাদল কৃষ্ণ বণিক। পরিষদের সাংগঠনিক সম্পাদক কবি সাইফুল ইসলাম সারং’র সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন জাতীয় কবিতা পরিষদ হবিগঞ্জ জেলা শাখার উপদেষ্টা কবি প্রতিমা রাণী বণিক।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও সাংবাদিক কালীপদ ভট্টাচার্য্য ও জাতীয় কবিতা পরিষদ হবিগঞ্জ জেলা শাখার উপদেষ্টা সাংবাদিক কবি প্রভাষক উত্তম কুমার পাল হিমেল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় কবিতা পরিষদ হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান চৌধুরী শামীম, রংধনু সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি রাখাল সূত্রধর, রূপসী বাংলা পরিষদ হবিগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক পল্লব আচার্য্য, সহ-সাংগঠনিক সম্পাদক সাদিয়া ইসলাম স্বর্ণা, প্রচার সম্পাদক অজিত সরকার, সহ-প্রচার সম্পাদক শ্রীপদ দাশ, সাংস্কৃতিক সম্পাদক কিশোর সুমন, সহ-সাংস্কৃতিক সম্পাদক সুমন দাশ, সহ-প্রকাশনা সম্পাদক বাক্য কুমারী স্বর্ণা, সহ-সাহিত্য সম্পাদক পিনাকী আচার্য্য, দপ্তর সম্পাদক বিভাস চন্দ্র রায় প্রমুখ।

সভায় বক্তারা বলেণ ‘বর্ষা ছাড়া বাংলাদেশে যেভাবে ফসল উৎপাদন সম্ভব নয় তেমনি বর্ষা ছাড়া কাব্য বা সাহিত্য চর্চাও অসম্ভব বলা যায়। আর তাই সঙ্গত কারণেই বর্ষা বাংলা সাহিত্যের প্রাণ। বর্ষা নিয়ে কবিতা লিখেননি বা সাহিত্য চর্চা করেননি বাংলা সাহিত্য তথা বিশ্ব সাহিত্যে এমন কবি বা সাহিত্যিক পাওয়া যাবে না। তবে বর্ষা নিয়ে যিনি সবচেয়ে বেশি লেখালেখি করেছেন তিনি নিঃসন্দেহে বাংলা সাহিত্যের প্রধান রূপকার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর।’  পরে সভায়  ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উদ্যাপনের লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..