নবীগঞ্জে আমগাছ থেকে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার

নবীগঞ্জে আমগাছ থেকে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার
নবীগঞ্জে আমগাছ থেকে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দিতে বাড়ির পুকুর পাড়ের একটি আমগাছ থেকে ঝুলন্ত অবস্থায় মো. আল-আমিন মিয়া (৩৫) নামের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ২৮ জুলাই ভোরে।  প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ জানতে জোরালো তদন্ত চলছে ।
নিহত আল-আমিন মিয়া উপজেলার আউশকান্দি ইউনিয়নের বনগাঁও গ্রামের মৃত মহত উল্ল্যার বড় পুত্র । স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে বাড়ির পুকুরপাড়ে একটি আমগাছের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় আল-আমিনকে দেখতে পান পরিবারের সদস্য ও প্রতিবেশীরা। পরে খবর পেয়ে নবীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক  হাসপাতাল মর্গে পাঠায়।
স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, আল-আমিন দীর্ঘদিন ধরে পারিবারিক অভাব-অনটনের কারণে মানসিক চাপে ছিলো । তবে মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা, সেটিও তদন্ত করে দেখছে পুলিশ।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হোসেন বলেন, ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
সংবাদ প্রতিনিধি

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।