× Banner
সর্বশেষ
খাল খননের উদ্বৃত্ত ৬১ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও ‘ক্লিন অ্যান্ড গ্রিন সিটি’ বাস্তবায়নে দুই সিটির কার্যক্রমে গতি বাড়ানোর নির্দেশ ফেসবুকে প্রেম, নেত্রকোনায় এসে তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা দুই মামলায় জামিন পেলেন ব্যারিস্টার সুমন বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে – নাসীরুদ্দীন পাটওয়ারী ‘দেশকে এগিয়ে নিতে দৈনিক ১৮ ঘণ্টা কাজ করেন প্রধানমন্ত্রী’ এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে – নাহিদ ইসলাম খাদ্য নিরাপত্তা, নবায়নযোগ্য শক্তি ও কৃষকের স্বার্থ বিবেচনায় এগিয়ে নিতে হবে এগ্রিভোল্টাইক কার্যক্রম – পরিবেশমন্ত্রী ইউআইইউতে প্রাইম ব্যাংকের “এমপাওয়ারিং ইয়ুথ সিজন ২.০” অনুষ্ঠিত

নিউজ ডেস্ক

নবীগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২
নবীগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ থেকেঃ নবীগঞ্জ শহরকে যানজটমুক্ত ও অবৈধ স্থাপনামুক্ত করতে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে।

অষ্টমদিনের মত অভিযানে ১৮ জানুয়ারী মঙ্গলবার সকালে নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শেখ মহিউদ্দিন স্বাস্থ্যবিধি প্রতিপালন ও যানজট মুক্ত করতে প্রশাসনের যৌথ অভিযান পরিচালনা করেন। এ সময় পৌরসভার মেয়র, অফিসার ইন চার্জ সহ নবীগঞ্জ থানা পুলিশ, কাউন্সিলর বৃন্দ, ০৮ নং সদর ইউ পি চেয়ারম্যান, স্থানীয় ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সকল নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান কে বিভিন্ন মেয়াদে জরিমানা করা হয়। সরকারি কাজে বাধা প্রদান ও আঘাত করার প্রচেষ্টার জন্য পৌর এলকার রাজাবাদ গ্রামের মৃত নুরুল ইসলামের পুত্র আব্দুর রাজ্জাক (৩৫), কে মোবাইল কোর্টের মাধ্যমে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সিধান্ত মতে নবীগঞ্জ পৌরসভা যানজট মুক্ত করতে এ কার্যক্রম ১১ জানুয়ারি থেকে এটি শুরু হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে এবং সকলের সহযোগীতা কামনা করছেন ইউএনও শেখ মহিউদ্দিন।


এ ক্যটাগরির আরো খবর..