× Banner
সর্বশেষ
হামজনিত শিশুমৃত্যু রোধে জীবন রক্ষাকারী ‘বাবল সিপ্যাপ’ প্রযুক্তির দেশব্যাপী সম্প্রসারণ নড়াইলে ৭ হাজার ৪শ লিটার ডিজেল জব্দ, জরিমানা ৩৫ হাজার পুরুষতান্ত্রিক মনোভাব নারীর সৃষ্টিশীল শক্তিকে বাধাগ্রস্ত করছে -তথ্যমন্ত্রী কামারখালী বীরশ্রেষ্ঠ সরকারি আব্দুর রউফ কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ লক্ষ্মীপুরে ইয়াবা, মদ ও পাইপগানসহ দুই ব্যক্তি গ্রেপ্তার সারাদেশে ২৪ ঘন্টায়  ৮৭,৭০০ লিটার অবৈধভাবে মজুতকৃত জ্বালানি উদ্ধার সুন্দরবনের টেকসই সম্পদ আহরণে বনজীবিদের নিরাপত্তা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ শার্শায় ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুষকার বিতরণ  বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-২  গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে পিটিয়ে গুরুতর আহত

নবীগঞ্জ ইউএনও এর বিরুদ্ধে জলমহাল নিয়ে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ

admin
হালনাগাদ: বুধবার, ৮ নভেম্বর, ২০১৭

নবীগঞ্জ প্রতিনিধি ॥  নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তাজিনা সারোয়ার এর বিরুদ্ধে জলমহাল ইজারায় অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও দুর্নীতি অভিযোগ উটেছে। গত সোমবার জেলা প্রশাসক বরাবরে উপজেলা জলমহাল কমিটির ৪ সদস্য লিখিত অভিযোগ দাখিল করেন। এ ঘটনায় উপজেলার সর্বত্র আলোচনার ঝড় বইছে।

অভিযোগে প্রকাশ নবীগঞ্জ উপজেলা জল মহাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার তাজিনা সারোয়ার কোন সভা না করে গত ৯ অক্টোবর উপজেলা জলমহাল কমিটির সদস্যদের নোটিশ না দিয়ে তাদের পাশকাটিয়ে কাল্পনিক সভা দেখিয়ে তিনটি জলমহাল ইজারা প্রদান করেন। কমিটির সদস্য সচিব সহকারি কমিশনার (ভূমি) এর পদ ১৭ আগষ্ট থেকে শূন্য রয়েছে। জলমহাল ব্যবস্থাপনা কমিটির ১৪ নং ক্রমিকের সদস্য শাহিন মিয়া দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যে রয়েছেন।

স্থানীয় এমপি ও উপজেলা পরিষদের চেয়ারম্যানও মিটিং সম্পর্কে অবহিত নন। বিগত এপ্রিল মাসের ২৬ তারিখের স্থগিত গজারিয়া, ঝালবাড়ীখাল, আবড়া বিল তিনটি কোন রি-টেন্ডার না দিয়ে মিটিং কল না করে ভুয়া মিটিং দেখিয়ে জলমহাল ইজারা দেয়ায় তারা হতাশ হয়েছেন। গত মাসে সকল বিলের খাস কালেকশন করা হলেও উক্ত ৩টি বিলের খাস কালেকশন রহস্যজনক কারণে গ্রহণ করা হয়নি।

জলমহাল কমিটির সদস্য উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, জাপা নেতা সাংবাদিক সরওয়ার শিকদার, সাজনা বেগম ও নুরুল আমীন পাঠান ফুল গত ২৬ এপ্রিল জলমহাল ব্যবস্থাপনা কমিটির সভার নোটিশ পেয়ে নির্বাহী অফিসার তাজিনা সারোয়ারের অফিস কক্ষে যান। সেখানে উপজেলা নির্বাহী অফিসার হাজিরা খাতায় উপস্থিতি স্বাক্ষর নেন।

সভার শুরুতেই সদস্যগণ সরেজমিন তদন্ত করে বিলের মাপঝোক না করায় নির্বাহী অফিসারকে সরেজমিন তদন্ত করে সঠিক মাপঝোকের অনুরোধ করেন। নির্বাহী অফিসার উপরের তাগিদ রয়েছে অজুহাত দেখিয়ে আজই সিদ্ধান্ত নিতে হবে বললে উপজেলা চেয়ারম্যান ও সদস্যগণ সভা বর্জন করেন। পরে নির্বাহী অফিসার জলমহাল কমিটির কোন প্রকার সিদ্ধান্ত ছাড়াই স্বেরাচারী কায়দায় অনিয়ম ও দুনীর্তির আশ্রয় নিয়ে জলমহালগুলো স্বেচ্ছাচারিতার মাধ্যমে ইজারা দেন।

দুর্নীতির আশ্রয় নিয়ে জলমহাল ইজারা প্রদান করায় অধিক সংখ্যক সমিতি ন্যায়সঙ্গত প্রাপ্যতা থেকে বঞ্চিত হয়। পরবর্তীতে জেলা প্রশাসকের কার্যালয়ে রেকর্ড সংখ্যক আপিল হয়। বাস্তবে সরজমিনে তদন্ত না করায় বলদী বিল নামক জলমহালের তিন ধরনের রিপোর্ট যায়। এছাড়াও বিভিন্ন জলমহালের রিপোর্ট মনগড়াভাবে পরিবর্তন করা হয়েছে।

নবীগঞ্জ উপজেলার মৎস্যজীবী সমবায় সমিতির কোন তদন্ত না করায় উপজেলার হাজার হাজার মৎস্যজীবীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। নির্বাহী অফিসার তার একক ক্ষমতায় অফিসে বসেই সরেজমিন প্রতিবেদন তৈরী করেন। ফলে সরকারের ভাবমুর্তি ক্ষুন্ন হয়েছে বলেও দাবী করেন অভিযোগকারীরা। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য জেলা প্রশাসক সহ সরকারের বিভিন্ন দপ্তরের প্রতি দাবী জানানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..