× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তিতে কোনো ধরনের গোপনীয়তা নেই – মা‌র্কিন রাষ্ট্রদূত পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপালা উইরাক্কোডির সাক্ষাৎ রূপপুরে পারমাণবিক জ্বালানি সংযোজনে বাংলাদেশের জ্বালানি খাতে নতুন যুগের সূচনা – ফকির মাহবুব আনাম বেনাপোলে যাত্রী হয়রানি বন্ধে বন্দর পরিচালকের কঠোর হুঁশিয়ারি বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট – স্বাস্থ্য প্রতিমন্ত্রী মির্জা ফখরুলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জাতীয় সংসদে আলোচনা করে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে – ব্রিটিশ হাইকমিশনার সরকারি চাল পাচারের অভিযোগে ট্রাকসহ চাল জব্দ করলো ইউএনও শ্যামনগরে যৌথ অভিযানে কুরিয়ার অফিস থেকে আহরণ নিষিদ্ধ ২২৫০ কেজি শামুক আটক কুমিল্লা ডিভিশনাল ক্লাবের আত্মপ্রকাশ, আহ্বায়ক তামিজী ও সদস্যসচিব ড. ফোরকান

নবীগঞ্জ আদালতের ১৪৪ ধারা অমান্য করে বোয়ালজুর কালী মন্দিরের ভুমি দখল করতে মরিয়া ভুমিকেকো চক্র,প্রশাসনের হস্তক্ষেপ কামনা

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০১৭

নবীগঞ্জ প্রতিনিধিঃ নবীগঞ্জ উপজেলার ৪ নং দীগলবাক ইউনিয়নের বোয়ালজোর গ্রামের ঐতিহ্যবাহী শ্রী শ্রী কালী মন্দিরের দেবোত্তর সম্পত্তির একর ভূমি আত্মসাতের পায়তারা করছে একটি সংঘবদ্ধ ভূমিকেকো চক্র।

আত্মসাতকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য মন্দিরের সেবায়েত রতœা রানী বাদী হয়ে আদালতে মামলা দায়ের  ও  নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে আদালত উক্ত ভূমির উপর  ১৪৪ ধারা জারি করেন।

কিন্তু আদালতের আদেশ অমান্য করে বোয়ালজুর গ্রামের লেবু মিয়া ও তার পুত্র মামীম মিয়া গংরা জোর পূর্বক মন্দিরের ভূমিতে ধান রোপন করে দখল করতে মরিয়া হয়ে উঠেছে। এ নিয়ে ঐ এলাকার  হিন্দু জনসাধারনের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে।

অভিযোগ সুত্রে জানাযায়, নবীগঞ্জ উপজেলার ৪ নং দীগলবাক ইউনিয়নের বোয়ালজোর গ্রামের মৌজা বোয়ালজুর, জে এল নং ৪২ খতিয়ান ৪১ এর দাগ নং ৮০১ এ কালীবাড়ী ৩৩ শতক, দাগ নং ৭৯৯ চারাবাড়ী ২৫ শতক, দাগ নং ৮০৬ লায়ক পতিত ৯ শতক ভূমি দেবোত্তর সম্পত্তি হিসাবে বিদ্যমান রয়েছে। ঐতিহ্যবাহী শ্রী শ্রী কালী মন্দিরের দেবোত্তর সম্পত্তির চারাবাড়ী ও লায়ক পতিত জমিতে  একই গ্রামের লেবু মিয়া,শামীম মিয়া,সেলিম মিয়া,জাহাঙ্গীর মিয়া, মোঃ আলমগীর মিয়া,মনির মিয়া গংরা  জোরপূর্বক দখল করে আত্মসাত করতে মরিয়া হয়ে উঠেছে।

ঐ ভূমি দখলকারী চক্র ইতিমধ্যে ঐ মন্দিরের  জমিতে  জোর পূর্বক দখল করে ধান রোপনের চেষ্টা করে আসছে। এ ব্যাপারে  মন্দিরের সেবায়েত রতœ রানী দেব বাদী হয়ে হবিগঞ্জ আদালতে অভিযোগ দায়ের করলে বিজ্ঞ আদালত গত ১৩ জানুয়ারী ঐ ভূমির উপর ১৪৪ ধারা জারি করেন এবং তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন।

নবীগঞ্জ থানা পুলিশ ইনাতগঞ্জ ফাড়ি পুলিশকে তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের জন্য দায়িত্ব দেন।  কিন্তু আদালতের আদেশ অমান্য করে লেবু মিয়া ও তার পুত্র ঐ ভূমিতে জোর পূর্বক ধান রোপন করে।

এভাবে আদালতে মামলা চলমান থাকা সত্ত্ব্ওে স্থানীয় প্রভাবশালীরা জোর পূর্বক দেবোত্তর সম্পত্তি দখল নিয়ে ধান রোপন করায়  এলাকার হিন্দু জনসাধারনের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এ ব্যাপারে  নবীগঞ্জ থানা পুৃলিশের ভুক্তভোগীরা পুলিশ প্রশাসনের দৃষ্টি কামনা করছেন।

নবীগঞ্জের পল্লীতে হিন্দু  পরিবারের উপর হামলায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নবীগঞ্জ উপজেলা  হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ নেতৃবৃন্দ।

নবীগঞ্জ প্রতিনিধিঃ নবীগঞ্জে  নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের সিট ফরিদপুর গ্রামের সুত্রধর পল্লীতে ইউপি নির্বাচনে ভোট না দেওয়াকে কেন্দ্র করে সাবেক ইউপি সদস্য হারুন মিয়া ও তার ভাই যুবলীগ নেতা শামিম মিয়া গংদের  হামলায় নারীসহ ৮ জন আহত হয়েছেন।

হিন্দু সম্প্রদায়ের লোকজনের উপর  এরুপ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন,বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ। নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপনকারীরা  হলেন, সংগঠনের সভাপতি নারায়ন রায়,কালীপদ ভট্টাচার্য্য,বাদল কৃষ্ণ বনিক,সাধারন সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেলসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ ঘটনার সাথে জড়িত দোষী ব্যক্তিদেরকে আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহনের জন্য পুলিশ প্রশাসনের প্রতি আহবান জানান।


এ ক্যটাগরির আরো খবর..