× Banner
সর্বশেষ
আগামী কয়েকদিন বজ্রসহ বৃষ্টির আভাস মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও বিশ্ব অর্থনীতির টালমাটাল পরিস্থিতি ১২ মার্চ বৃহস্পতিবার দিনের শুরুতে রাশিফল নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ বড়গাঁওয়ের নামে প্রকল্প, রাস্তা হলো বড়চরে, জনমনে ক্ষোভ কৌশলে ঘরে নিয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ অতিরিক্ত জ্বালানির জন্য বাংলাদেশের চিঠি পেয়ে যা বললেন প্রণয় ভার্মা কোনো নেতার ভাষণ বাজানো বা শোনানোর জন্য হয়রানি করা উচিত নয় – স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের নির্বাচনি ইশতেহার জাতীয় কর্মসূচিতে পরিণত হয়েছে মানবাধিকার পরিস্থিতির সূচক এখন উন্নতির দিকে –  আইনমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান মির্জা ফখরুলের

নন্দীগ্রামে দেশের সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন

Kishori
হালনাগাদ: বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০
সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা

অসীম কুমার,নন্দীগ্রাম (বগুড়া)  প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
ভোর ৬ ঘটিকায়  পুষ্পস্তবক অর্পণ করেন বগুড়া ৪ আসনের (নন্দীগ্রাম-কাহালু) সংসদ সদস্য মোশাররফ হোসেন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আকতার। পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের আত্মার মাগফেরাত   কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
এরপর একে একে শ্রদ্ধা নিবেদন করেন, উপজেলা পরিষদ,  উপজেলার বিভিন্ন সরকারি – বেসরকারি দফতর, রাজনৈতিক ও সামাজিক সংগঠন, প্রেস ক্লাব ও সর্বস্তরের জনসাধারণ।
আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। বিজয়ের ৪৯তম বার্ষিকী।
১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী  উদ্যান) পাকিস্তানি বাহিনীর ৯১,৬৩৪ জন সেনাসদস্য বাংলাদেশ ও ভারতের সমন্বয়ে গঠিত যৌথবাহিনীর কাছে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে। জন্ম হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশের।
৩০ লাখ শহীদের আত্মত্যাগ আর ২ লাখ মা-বোনের সম্ভ্রমে অর্জিত হয় এ স্বাধীনতা।


এ ক্যটাগরির আরো খবর..