× Banner
সর্বশেষ
দেশের ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া র পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত চীনের ১ লাখ ডলার সহায়তা: বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে বাংলাদেশ রেড ক্রিসেন্ট আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ শ্রাবণ বৃহস্পতিবার (২৩ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে – ককরোচ পার্টি কালীগঞ্জে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন নড়াইলে শিশুকে ধর্ষণের পর হত্যা: দুই দিনের রিমান্ড মঞ্জুর যশোরে বিজিবির অভিযানে ৪৬ লক্ষ ৬৩ হাজার টাকা মূল্যের ২ পিচ স্বর্ণবারসহ আটক-১ ভিডিও ভাইরালের ঘটনায় এমপি গাজী নজরুল ইসলামের শ্যামনগরে অবাঞ্ছিত ঘোষণা রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা -স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি – মির্জা ফখরুল

ACP
হালনাগাদ: সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি - মির্জা ফখরুল

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছেন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনানুষ্ঠানিক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘এই অফিসেই ম্যাডামের (বেগম খালেদা জিয়া) সঙ্গে অনেক কর্মসূচি পালন করেছি। তার রুহের মাগফেরাত কামনা করছি।’

এ সময় গণতন্ত্র পুনরুদ্ধারে সাংবাদিকদের ভূমিকা ইতিহাসে লেখা থাকবে উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন,

“প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি। অল্প সময়ে তিনি দেশের মানুষের আস্থা অর্জন করবেন বলে আশা করি। দল এবং সরকার তার নেতৃত্বে সুসংগঠিত ও সফল হবে। দেশের মানুষের সমর্থন অব্যাহত থাকবে।”

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচনের কিছু প্রথা আছে। সেগুলো শেষ করেই নির্বাচন হবে। দলের সঙ্গে সম্পৃক্ত নারীদের মনোনয়ন দেয়া হবে।’


এ ক্যটাগরির আরো খবর..