× Banner
সর্বশেষ
সারা দেশে গরম আরো বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিপ্তর সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল ও পরিবারের সম্পদ নয় – প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী রাষ্ট্রের একটি জাতীয় প্রতিষ্ঠান -প্রধানমন্ত্রী নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২ আজ ১২ এপ্রিল রবিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১২ এপ্রিল (২৮ চৈত্র) রবিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু

বিয়ের দু’সপ্তাহ পরে জানা গেল নতুন বউ ছেলে

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২০

দি নিউজ ডেস্কঃ আফ্রিকায় বিয়ের দুসপ্তাহ পর জানা গেল নতুন বউ মেয়ে নন, তিনি আসলে ছেলে। পাশের বাড়ি চুরি করতে গেলে জানতে পারলেন  ইমামের স্ত্রী আসলে একজন পুরুষ।

ঘটনাটি ঘটেছে আফ্রিকার উগান্ডায় এক  ইমামের সঙ্গে। ওই ইমাম জানিয়েছেন তিনি বিয়ে করার জন্য প্রস্তুত ছিলেন, তবে মনের মত কাউকে পাচ্ছিলেন না। কিন্তু হিজাব পরা অবস্থাতে ওই মহিলাকে দেখে তিনি বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। অভিযুক্ত ব্যাক্তি তা গ্রহণ করেছিলেন।

জানা যায় দুসপ্তাহ আগে ইমামের সঙ্গে বিয়ে হয়েছিল তাঁর স্ত্রীর। কিন্তু এই আসল সত্য কেউ খুঁজে পান নি। অজান্তেই এই সত্যি খুঁজে বের করেছিলেন তাঁদের এক পড়শি। তিনি দেখেন ওই ইমামের স্ত্রী পাচিল ডিঙিয়ে অন্য একজনের বাড়িতে ঢুকে সেখান থেকে জিনিসপত্র চুরি করছিল।

স্থানীয় থানাতে অভিযোগ দায়ের করার পরে ওই ইমাম এবং তাঁর স্ত্রী সেখানে যান। থানাতে যাওয়ার সময়ে ওই ইমামের স্ত্রীর পরনে ছিল মুসলিম পোশাক এবং পায়ে ছিল সাধারণ চটি।

নিয়মমত মহিলা পুলিশ দিয়ে তল্লাশী করাতে বেরিয়ে আসে আসল সত্য। মহিলা পুলিশ নিশ্চিত করেন তিনি মহিলা নন, তিনি একজন পুরুষ। মহিলা সেজে ওই ইমামের সঙ্গে বিয়ে করেছিলেন।

পুলিশি জেরার মুখে ওই ব্যাক্তি জানিয়েছেন, ইমামকে আর্থিক প্রতারণা করার জন্যই বিয়ের ছলনা করেছিলেন।  অভিযুক্ত ব্যাক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানা গেছে।


এ ক্যটাগরির আরো খবর..