× Banner
সর্বশেষ
সংকট এড়াতে ছয় মাসের প্রয়োজনীয় টিকা মজুত থাকবে -স্বাস্থ্যমন্ত্রী প্রশ্ন ফাঁসের কোনো আশঙ্কা নেই – শিক্ষামন্ত্রী বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়-স্বরাষ্ট্রমন্ত্রী মানিকগঞ্জে আকস্মিক পরিদর্শনে এসএসসি পরীক্ষার কেন্দ্র শিক্ষামন্ত্রী কাপ্তাই হ্রদে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা খাদ্য প্রতিমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রদূতের সাক্ষাৎ এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে জরুরি ব্রিফিং ডেকেছেন শিক্ষামন্ত্রী বাংলাদেশ একটি নতুন গণতান্ত্রিক অভিযাত্রায় অগ্রসর হচ্ছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিক্ষার গুণগতমান নিশ্চিত করার পাশাপাশি দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে – প্রতিমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় নতুন বাসভাড়া কার্যকর হবে – প্রধানমন্ত্রীর উপদেষ্টা

নিজস্ব সংবাদদাতা

নতুন প্রজন্মকে দেশ গড়ায় আত্মনিয়োগ করতে হবে – সংস্কৃতি প্রতিমন্ত্রী

ACP
হালনাগাদ: শুক্রবার, ৪ মার্চ, ২০২২
সংস্কৃতি প্রতিমন্ত্রী

বরিশাল, ১৯ ফাল্গুন (৪ মার্চ) :সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, আজকের শিশুই আগামী দিনের
ভবিষ্যৎ-দেশ গড়ার কারিগর। রাষ্ট্র তাকিয়ে আছে নতুন প্রজন্মের প্রতি যেন তারা আগামী দিনের
যোগ্য ও সুনাগরিক হয়ে গড়ে ওঠে দেশ গড়ায় আত্মনিয়োগ করে। জাতির পিতার জীবনাদর্শ ও
চেতনাকে বুকে ধারণ করে সেবার মনোবৃত্তি নিয়ে তাদের এগিয়ে আসতে হবে।
প্রতিমন্ত্রী আজ সকালে বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘ঐতিহাসিক ৭ই
মার্চ-২০২২’ জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে বরিশাল জেলা প্রশাসন আয়োজিত কুইজ

প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।বরিশালের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো: শহীদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ

অতিথি হিসাবে বক্তৃতা করেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা ম. হামিদ, বরিশাল
মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) এর উপপুলিশ কমিশনার দক্ষিণ মোঃ আলী আশরাফ ভূঞা বিপিএম-
বার, বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোঃ ইউনুস, মাধ্যমিক ও উচ্চ
শিক্ষা অধিদপ্তর বরিশাল অঞ্চলের উপপরিচালক মোঃ আনোয়ার হোসেন ও বীর মুক্তিযোদ্ধা
কেএসএ মহিউদ্দিন মানিক।
মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর দোসর রাজাকার-আলবদরদের হাতে নিজের
নির্মম নির্যাতনের অভিজ্ঞতার কথা বর্ণনা করে প্রধান অতিথি কে এম খালিদ বলেন, বাংলাদেশ
কৃষি বিশ্বিবদ্যালয়ের ফজলুল হক হলের ২১০ক নং কক্ষে রাজাকারদের হাতে চরম নির্যাতনের
শিকার হই; যার ক্ষতচিহ্ন আজো আমি বহন করছি। দেশপ্রেম ও সাহস ছিল বলেই সেদিন আমি ভয়
পাইনি ও ঘাবড়ে যাইনি। সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, বীর মুক্তিযোদ্ধাদের একটা অংশ ছিল বয়সে
কিশোর ও তরুণ। কিন্তু এত অল্প বয়সেও তারা সেদিন পিছপা হয়নি। দেশ ও মাটির টানে বুকে সাহস
সঞ্চয় করে তারা সেদিন মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। তিনি এসময় নতুন প্রজন্মকে সাহসিকতা ও
দেশপ্রেমের সাথে কাজ করে দেশকে এগিয়ে নেয়ার আহবান জানান।
পরে প্রতিমন্ত্রী কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিশু-কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ করেন
এবং ঐতিহ্যবাহী বরিশাল পাবলিক লাইব্রেরি পরিদর্শন করেন। প্রতিমন্ত্রী বিকালে বরিশাল জেলা
শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত বরিশাল বিভাগীয় পিঠা উৎসব-২০২২ এর উদ্বোধন করেন।


এ ক্যটাগরির আরো খবর..