× Banner
সর্বশেষ
পার্বত্য চট্টগ্রামে বৈষম্যহীন সুষম উন্নয়নের অঙ্গীকার মন্ত্রী দীপেন দেওয়ানের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার বদ্ধপরিকর – মির্জা ফখরুল কালীগঞ্জে থানার সামনে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ১২ স্বজনপ্রীতি নয় স্বচ্ছতার সাথে ফ্যামিলি কার্ড বিতরণ করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী ফ্যামিলি কার্ড উদ্বোধনে ১০ মার্চ বগুড়ায় যাবেন প্রধানমন্ত্রী দেশে আবারও ভূমিকম্প,উৎপত্তি সাতক্ষীরায় দেশের বিভিন্ন জায়গায় ৫ দশমিক ৪ মাত্রা ভূমিকম্প অনুভূত দুর্নীতি কমাতে দেশজুড়ে ওয়ান স্টপ সার্ভিস সেন্টার হবে – ভূমিমন্ত্রী পেশাগত মানদণ্ড বজায় রেখে স্বাধীনভাবে কাজ করবে গণমাধ্যম -তথ্যমন্ত্রী ঢাকায় আসতে চান পা‌কিস্তা‌নের প্রধানমন্ত্রী

জেলা প্রতিনিধি নড়াইল

নড়াইলে খুনের ঘটনায় ৬৯ জনকে আসামি করে মামলা গ্রেফতার ১০

ACP
হালনাগাদ: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
নড়াইলে খুনের ঘটনায় ৬৯ জনকে আসামি করে মামলা গ্রেফতার ১০

নড়াইলে খুনের ঘটনায় ৬৯ জনকে আসামি করে  মামলা গ্রেফতার দশ জন। নড়াইলে দু’পক্ষের চার খুনের ঘটনায় একপক্ষের মামলা, গ্রেফতার ১০ নড়াইল সদর উপজেলার বড়কুলা গ্রামে আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জের ধরে বাবা-ছেলেসহ  দুইপক্ষের ৪ জন নিহতের ঘটনায় ৬৯ জনকে আসামি করে একপক্ষ মামলা দায়ের করেছে। এ মামলায় অজ্ঞাতনামা ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া৷ বিষয়টি নিশ্চিত করেছেন।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১১টা ৪৫ মিনিটে নিহত খলিল শেখের ছেলে রুবেল শেখ মামলা দায়ের করেন। তবে নিহত অপরপক্ষ এখন পর্যন্ত কোনো মামলা দায়ের করেননি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জের ধরে শিঙ্গাশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়রুজ্জামান খায়ের মোল্যার লোকজনের সঙ্গে আরেক সাবেক চেয়ারম্যান উজ্জ্বল মোল্যা পক্ষীয় খলিল শেখের দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব-সংঘাত চলে আসছিল।
খলিল শেখ পক্ষের অভিযোগ, বিরোধের জের ধরে গত (২৩ ফেব্রুয়ারি) ভোর রাতে সেহরি খেয়ে ঘুমানোর প্রস্তুতি নেওয়ার সময় সাবেক ইউপি চেয়ারম্যান খায়রুজ্জামান খায়ের মোল্যার লোকজন দেশি অস্ত্রশস্ত্র নিয়ে বাড়িতে এসে বাবা খলিল শেখ ও তার ছেলে তাহাজ্জুদ শেখ এবং প্রতিবেশী ফেরদৌস হোসেনকে কুপিয়ে হত্যা করে। পরে দায় থেকে বাঁচতে নিজেরাই নিজেদের একজনকে হত্যা করেছে।
এদিকে এ অভিযোগ অস্বীকার করে খায়রুজ্জামান খায়ের মোল্যার লোকজন পাল্টা অভিযোগ করে বলেন, ওই রাতে (২৩ ফেব্রুয়ারি) খলিল শেখের লোকজন খায়রুজ্জামান পক্ষের ওসিকুর ফকিরকে কুপিয়ে জখম করে। নড়াইল জেলা হাসপাতালে তার মৃত্যু হয়। হত্যাকাণ্ডের পর নিহত ওসিকুর ফকিরদের কয়েকটি বাড়ি ঘরে আগুন দেওয়া হয়।
নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া জানান, একপক্ষের করা মামলায় এখন পর্যন্ত ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।


এ ক্যটাগরির আরো খবর..