× Banner
সর্বশেষ
রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি – প্রতিমন্ত্রী জ্বালানি তেল সংকটের গুজব, বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী জ্বালানী তৈল পাচার রোধে যশোর সীমান্তে জনবল বৃদ্ধির পাশাপাশি তল্লাশী এবং টহল তৎপরতা জোরদার করেছে বিজিবি স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে প্রতারণামূলক ফোনকল সম্পর্কে সতর্কীকরণ অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব-লায়ন গনি মিয়া বাবুল গৌরনদীতে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত, আহত-৩ লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি প্রকাশিত হল প্রদীপ আচার্যের নতুন গল্পগ্রন্থ ‘কানাকুয়ো বিভ্রম’ খামেনির প্রতি সম্মান জানিয়ে শোক বইয়ে জামায়াত সেক্রেটারির স্বাক্ষর হাজারো মানুষের প্রাণের বিনিময়ে বাংলাদেশ গণতান্ত্রিক ধারায় ফিরেছে – রাষ্ট্রপতি

নড়াইল জেলা প্রতিনিধি:

নড়াইলে একুশ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার 

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার 

নড়াইলের নড়াগাতী থানার ওসি আশিকুর রহমানের নেতৃত্বে একুশ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার। মাদক ব্যবসায়ের সাথে জড়িত রাশেদ গাজী রিপন গাজী (২৮) ও রুবেল মীর (৩২) নামের দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলার নড়াগাতী থানা পুলিশ।
গ্রেফতারকৃত রাশেদ গাজী রিপন গাজী (২৮) নড়াগাতী থানাধীন যোগানিয়া গ্রামের আলম গাজীর ছেলে ও রুবেল মীর(৩২) নড়াগাতী থানাধীন কলাবাড়িয়া গ্রামের মৃত আশরাফ মীরের ছেলে।
সোমবার (২২ সেপ্টেম্বর)’২৫ গভীর রাতে নড়াগাতী থনাধীন বাঐসোনা ইউনিয়নের যোগানিয়া গ্রাম থেকে তাদের আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল নড়াগাতী থানার অফিসার ইনচার্জ মোঃ আশিকুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) রাজীব পাল রাজু  ও এএসআই (নিঃ) মোঃ ইকবাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে রাশেদ গাজী রিপন গাজী (২৮) ও রুবেল মীর (৩২)কে গ্রেফতার করে।
এ সময় ধৃত আসামির নিকট থেকে একুশ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াগাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার মোঃ; রবিউল ইসলামের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..