× Banner
সর্বশেষ
শিগগিরই ১০ম ওয়েজ বোর্ড গঠনের কার্যক্রম শুরু হবে – তথ্যমন্ত্রী দুর্নীতি ও ভুল পরিকল্পনায় ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা – প্রতিমন্ত্রী অতীতে কেউ ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দিতে পারবে যদি অপরাধী না হয় : নাহিদ ইসলাম উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে – ডেপুটি স্পিকার চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে প্রথম হজ ফ্লাইট উদ্বোধন সবার আগে বাংলাদেশ, দেশের স্বার্থকে সমুন্নত রেখে কাজ করতে হবে – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী শ্যামনগরে এবার এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষার্থী ২৯৭৮ জন পাইকগাছায় ২০ হাজার ৫৪০ শিশু কে দেওয়া হবে হাম- রুবেলা ভ্যাকসিন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরির ঘটনায় আটক -৩ ; সিসিটিভির সরঞ্জাম উদ্ধার  কৃষিমন্ত্রীর সাথে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সাক্ষাৎ কামারখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এস.এস.সি পরীক্ষা অনুষ্ঠিত-২০২৬

উজ্জ্বল রায়, নড়াইল থেকে

নড়াইল জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ৮ মে, ২০২৩
norail

নড়াইল জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইনসে্ সাপ্তাহিক মাস্টার প্যারেড (৭ মে রবিবার) সকাল ৮ টায় ও ১০. টায় পুলিশ লাইনস্ ড্রিলশেডে এপ্রিল/২০২৩ ইং মাসের কল্যাণ সভা এবং পরবর্তীতে ১২.০০ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
মাস্টার প্যারেডে সালাম গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন মোসাঃ সাদিরা খাতুন, পুলিশ সুপার, নড়াইল। প্যারেড পরিদর্শন শেষে তিনি সকল পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশের মূলনীতি ধারণ করে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে কাজ করার নির্দেশ দেন। এ সময় তিনি ফোর্সের ডিসিপ্লিন, ড্রেসরুলস্, পেশাদারিত্ব এবং পুলিশি সেবা নিশ্চিতসহ বিভিন্ন বিষয়ে বক্তব্য প্রদান করেন।
কল্যাণ সভায় পুলিশ সুপার পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিত করতে নিয়মমাফিক ছুটি, আবাসন ব্যবস্থা, পরিস্কার-পরিচ্ছন্নতা, চিকিৎসা, মানসম্মত খাবারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে গঠনমূলক আলোচনা করেন। তিনি কল্যাণ সভায় অবসরজনিত কারণে বিদায়ী পুলিশ সদস্যদের সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী প্রদান করেন এবং ভালো কাজের স্বীকৃতি স্বরূপ পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান করেন। অন্যদিকে, অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ সুপার মামলা তদন্ত, অপরাধ নিয়ন্ত্রণ, ওয়ারেন্ট তামিল, মামলার রহস্য উদঘাটন ও অবৈধ অস্ত্র উদ্ধার, অপরাধীদের গ্রেপ্তারসহ পুলিশের পেশাদারিত্ব ও দায়বদ্ধতা প্রসঙ্গে আলোচনা করেন এবং অপরাধ নিয়ন্ত্রণে বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণের জন্য সকলকে নির্দেশনা প্রদান করেন।
এ সময় মোঃ রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), মোঃ দোলন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), নড়াইল, সকল থানার অফিসার ইনচার্জ, জেলা বিশেষ শাখার পুলিশ পরিদর্শক, গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক, ট্রাফিক ইন্সপেক্টর ও কোর্ট ইন্সপেক্টর, নড়াইল;  স্বপন কুমার, পুলিশ পরিদর্শক, সিআইডি; নজরুল ইসলাম, সহকারী পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর; শেখ কামাল, সহকারী পরিচালক, পরিবেশ অধিদপ্তর; আব্দুর রহমান, এসআই (নিঃ), তুলারামপুর হাইওয়ে থানাসহ নড়াইল জেলার সকল পুলিশ তদন্ত কেন্দ্র ও পুলিশ ফাঁড়ির ইনচার্জরা  উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..