× Banner
সর্বশেষ
আল্টিমেটাম রাজপথে দেওয়া যায়, সংসদে নয়, জামায়াত সেক্রেটারিকে স্পিকার তামাক নিয়ন্ত্রণে তরুণদের দাবি সংসদে তুলে ধরা হবে -ববি হাজ্জাজ মৎস্যজীবী থেকে ভোক্তা-সবাইকে জাটকা সংরক্ষণে এগিয়ে আসতে হবে পানিসম্পদ মন্ত্রীর সাথে সাথে চীনের রাষ্টদূতের সাক্ষাৎ খেলাধুলার মাধ্যমে সুস্থ জাতি গঠন করা সম্ভব -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী একমাত্র বাংলাদেশই জ্বালানি তেলের দাম অপরিবর্তিত -মন্ত্রী ইকবাল হাসান নড়াইলে সড়ক দুর্ঘটনায় মহিলা নিহত  সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক আজ ৭ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (৭ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

নগরকান্দায় সাপ্তাহিক খোলা চোখ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত

admin
হালনাগাদ: বুধবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৮

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:  ফরিদপুরের নগরকান্দায় সাপ্তাহিক খোলা চোখ পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী, গুণীজন সংবর্ধনা ও স্বাংস্কৃতিক অনুষ্ঠিত হয়। বুধবার রাত ৮টায় ফরিদপুরের নগরকান্দা অডিটরিয়ামে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর মহাসচিব শাবান মাহমুদ।

সাপ্তাহিক খোলা চোখ পত্রিকার সম্পাদক মাহবুব আহাদের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য জাতীয় সংসদের সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির কনিষ্টপুত্র ও তার রাজনৈতিক প্রতিনিধি বিশিষ্ট কৃষি গবেষক শাহদাব আকবার লাবু চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে ছিলেন, নগরকান্দা সরকারী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ বিজন কৃষ্ণ মৃধা, সালথা উপজেলা চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান, নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার বদরুদ্দোজা শুভ, ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা) সার্কেল এফ.এম মহিউদ্দীন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বেলায়েত হোসেন, সালথা উপজেলা আওয়ামী লীগের সাংগঠণিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, সালথা থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন খান, দৈনিক বাঙ্গালী খবরের সম্পাদক ও সালথা প্রেসক্লাবের সভাপতি সেলিম মোল্যা, সাপ্তাহিক খোলা চোখ পত্রিকার প্রধান পৃষ্টপোষক আরিফুল ইসলাম, নগরকান্দা মডেল উপজেলা প্রেসক্লাবের সভাপতি নিমাই চন্দ্র সরকার প্রমূখ।

এর আগে নগরকান্দা মডেল উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকরা সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির কনিষ্টপুত্র ও তার রাজনৈতিক প্রতিনিধি বিশিষ্ট কৃষি গবেষক শাহদাব আকবার লাবু চৌধুরী এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর মহাসচিব শাবান মাহমুদকে সংবর্ধনা দেন।


এ ক্যটাগরির আরো খবর..