× Banner
সর্বশেষ
বগুড়ায় জমি বিরোধ; সাবেক সেনাসদস্যকে পিটিয়ে হত্যা পররাষ্ট্র-স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে সৌদির উপ-পররাষ্ট্রমন্ত্রী ৩০ সেকেন্ডে ৩৪ বার ছুরিকাঘাতে শিক্ষিকা নিহত স্বাস্থ্য মন্ত্রীর কাছে বাগেরহাটে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি নেতৃবৃন্দের জুলাই গণ–অভ্যুত্থান দিবস ঘিরে দেশজুড়ে র‌্যাবের বিশেষ নিরাপত্তা জোরদার আল্লাহ কেন মোক নেয় না; সন্তানদের অবহেলায় পঙ্গু বৃদ্ধ বাবার আক্ষেপ ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে ৪৫৮ গ্রেপ্তার; ৬৪টি মামলা দায়ের, উদ্ধার ২৮ লাখ টাকার জালনোট বাজার নিয়ন্ত্রনে বেনাপোল বন্দরে কাঁচা মরিচের প্রথম চালান ঢুকলো সংবিধান সংশোধন কমিটির প্রথম বৈঠক আজ বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ২০২ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার 

নগর সরকার না থাকা ও বাজেট ঘাটতি ঢাকার প্রধান সমস্যা

admin
হালনাগাদ: বুধবার, ১৯ জুলাই, ২০১৭

বিশেষ প্রতিবেদক :  বাজেট ঘাটতি এবং নগর সরকার না থাকাকে রাজধানীর অন্যতম প্রধান সমস্যা হিসেবেদেখছেন ঢাকা উত্তর সিটি করপোরশনের মেয়র আনিসুল হক এবং দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।

আজ বুধবার রাজধানীর সোনারগাঁও হোটেলে বিশ্বব্যাংক আয়োজিত ‘ভবিষ্যতের ঢাকা’ শীর্ষক আলোচনায় অংশ নিয়ে এসব কথা জানানদুই মেয়র।

এ সময় ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক বলেন, বিশ্বের শীর্ষ ঘনবসতিপূর্ণ শহর ঢাকার জন্য যে বাজেট দরকার, তা বরাদ্দ দেওয়া হয় না। যথাযথ পরিকল্পনা নিয়ে ঢাকাকে বাসযোগ্য করতে বিশ্বব্যাংককে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি।

অন্যদিকে, এখন পর্যন্ত নগর সরকার প্রতিষ্ঠিত না হওয়ায় হতাশা প্রকাশ করেন দক্ষিণের মেয়র সাঈদ খোকন। তাঁর মতে, নগর সরকার নেই বলে বিভিন্ন সংস্থা সমন্বয়হীনভাবে কাজ করে যাচ্ছে। আর এ কারণেই নগরের সমস্যাগুলোর সমাধান হচ্ছে না।

আলোচনায় বিশ্বব্যাংকের দক্ষিণ এশীয় প্রধান অর্থনীতিবিদ ড. মার্টিন রামা তাঁর বক্তব্যে জোর দেন পূর্ব ঢাকার বিস্তার ও পরিকল্পনা মাফিক উন্নয়নের ওপর।এর আগে দিনব্যাপী আলোচনা অনুষ্ঠানের উদ্বোধন করেন স্থানীয় সরকারমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।


এ ক্যটাগরির আরো খবর..