× Banner
সর্বশেষ
বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য দেশের জ্বালানি সংকট মোকাবিলায় ইতোমধ্যে দেশে পৌঁছেছে চারটি জাহাজ হামের প্রাদুর্ভাব: চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল ৩ লাখ শহীদকে ৩ মিলিয়ন বানিয়ে ফেলেন শেখ মুজিব -চীফ হুইপ মেহেরপুরের গাংনী হতে সাড়ে চার হাজার লিটার ডিজেল উদ্ধার

নওগাঁর ৫ উপজেলার সাংবাদিকদের বুনিয়াদি প্রশিক্ষণ

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০
সাংবাদিকদের বুনিয়াদি প্রশিক্ষণ

সাপাহার/পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: দক্ষতা বৃদ্ধিতে নওগাঁ জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ৫ উপজেলার সাংবাদিকদের বুনিয়াদি প্রশিক্ষণ ও সার্টিফিকেট প্রদান করা হয়েছে।

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর সার্বিক তত্বাবধায়নে পতœীতলা প্রেসক্লাবের সভাপতি বুলকুল চৌধুরী’র সভাপতিত্বে পতœীতলা রিসোর্স সেন্টারে নওগাঁ জেলার সাপাহার,পতœীতলা,পোরশা,ধামইরহাট ও বদলগাছী সহ মোট ৫টি উপজেলার ৩৫জন সাংবাদিকদের ৩দিনের বুনিয়াদি প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন পিআইবি’র মহাপরিচালক জাফর ওয়াজেদ।

প্রশিক্ষক হিসেবে ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. প্রদীপ কুমার পান্ডে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক আবদুল কাইয়ুম, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক কাজী আনিছ, মোহাম্মদ এনায়েত হোসেন গবেষক পিআইবি, সমন্বয়কারী নাসিমূল আহসান সহকারী প্রশিক্ষক পিআইবি।

অনুষ্ঠানে প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পতœীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: লিটন সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচাজর্ (ওসি) শামসুল আলম শাহ্।

প্রশিক্ষণ শেষে শুক্রবার (১১ডিসেম্বর) দুপুর ১২টায় প্রধান অতিথি সাংবাদিকদের হাতে সার্টিফিকেট তুলে দেন এবং বুধবার সকাল সাড়ে ৯টায় এর শুভ উদ্বোধন করা হয় ।


এ ক্যটাগরির আরো খবর..