× Banner
সর্বশেষ
বাংলাদেশ-কোরিয়ার অর্থনৈতিক সম্পর্ক নতুন দিগন্ত উন্মোচন করবে – বাণিজ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ রোহিঙ্গা ক্যাম্পে পুলিশের ভূমিকার প্রশংসা করল আইসিআরসি প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত হুমায়ুন কবিরের সঙ্গে দীনেশ ত্রিবেদীর সাক্ষাত ; হাসিনার বিষয়ে ভারতের হাইকমিশনারের সঙ্গে যে কথা হলো উপদেষ্টার শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য ঠেকাতে ভারতের সহযোগিতা চাইল বাংলাদেশ রোহিঙ্গা সংকট মোকাবিলায় ইউএন উইমেনের সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঝিনাইদহে স্বেচ্ছাসেবক দল নেতার বাড়িতে হামলার প্রতিবাদে মানববন্ধন ৫ আগস্ট ও ১৫ আগস্টকে ঘিরে কোন শঙ্কা নেই-খুলনা রেঞ্জের ডিআইজি মন্ত্রিসভায় ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন

ধৈর্য্য, সহনশীল ও ত্যাগের মহিমায় মিলেমিশে উন্নত বাংলাদেশ গড়ে তোলার আহ্বান ভূমিমন্ত্রীর

admin
হালনাগাদ: বুধবার, ২২ আগস্ট, ২০১৮

পাবনা ঈশ্বরদী থেকে মোঃ লালন মিয়াঃ  ধৈর্য্য, সহনশীল ও ত্যাগের মহিমায় সবাইকে মিলেমিশে সুখী, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ভাষাসৈনিক, বীরমুক্তিযোদ্ধা ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ।

আজ ঈশ্বরদী লক্ষ্মীকুন্ডা ঈদগাহ ময়দানে ঈদের জামায়াতের নামাজ আদায়ের শুরুতে মুসল্লিদের উদ্দেশ্যে ভূমি মন্ত্রী এসব কথা বলেন। বৃষ্টি উপেক্ষা করে শত শত মুসল্লির সাথে মন্ত্রী ঈদের জামায়াত আদায় করেন।

ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ

তিনি বলেন, ধর্মের অপব্যাখ্যা করে স্বার্থান্বেষী মহল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে নানা কুৎসা, অশান্তি ও বিশৃক্সখলা সৃষ্টি করছে। তিনি এ ধরনের অপব্যাখ্যা প্রচারকারী স্বার্থান্বেষী মহল থেকে সমাজের মানুষদেরকে সতর্ক থাকার আহ্বান জানান।

মন্ত্রী বলেন, সকলকে ধৈর্যশীল হতে হবে। দেশকে ভালোবাসতে হবে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সকল মানুষকে সমানভাবে ভালোবাসেন। মন্ত্রী বলেন, সমাজে মাদক ব্যবসার সাথে যারা জড়িত তাদের কোনভাবে প্রশ্রয় দিবেন না। দাগী চিহ্নিত মাদক ব্যবসায়ীদের আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন। তিনি সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলার জন্য সকলের সহযোগিতা চান। ঈদের নামাজে দেশের শান্তি সমৃদ্ধি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি চেয়ে দোয়া করা হয়।

ঈদের জামাত শেষে ভূমিমন্ত্রী আল্লাহর অনুগ্রহ লাভের আশায় পশু কোরবানি করেন এবং দরিদ্রদের মাঝে কাপড় ও অর্থ বিতরণ করেন।


এ ক্যটাগরির আরো খবর..