× Banner
সর্বশেষ
নড়াইলে ছুরিকাঘাতে যুবক হত্যা রোমে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত তাঁতশিল্পের উন্নয়নে প্রান্তিক তাঁতিদের মতামতকে গুরুত্ব দিচ্ছে সরকার  – বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ২০৮ বোতল ভারতীয় নেশা জাতীয় উইনিক্স সিরাপ উদ্ধার আজ ১৯ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৯ জুলাই (২ শ্রাবণ ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে বর্জন করতে হবে – স্বাস্থ্যমন্ত্রী অনলাইন অপরাধের বিরুদ্ধে সংসদে নতুন কঠোর আইন পাস হয়েছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী পানির অধিকার নিয়ে শ্যামনগরে অনুষ্ঠিত হল ছায়া উপকূলীয় পানি সংসদ রাজনৈতিক বিবেচনায় পদোন্নতি না দেওয়া মানবতার ওপর আঘাত – রিজভী

চাঁদের ধূলিকণাকে অক্সিজেনে রূপান্তর করে তাক লাগালো বিজ্ঞানীরা

Ovi Pandey
হালনাগাদ: মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২০

দি নিউজ ডেক্সঃ সম্প্রতি চাঁদের ধূলিকণাকে অক্সিজেনে রূপান্তর করেতাক লাগালো ইউরোপের মহাকাশ গবেষণা সংস্থা ইউরোপিয়ান স্পেস এজেন্সি (ইএসএ)। এটিকে পরবর্তী সময়ে বায়ু ও জ্বালানির জন্য ব্যবহার করা যাবে জানিয়েছেন তারা।

মানুষ যদি চাঁদে গিয়ে দীর্ঘ সময় থাকতে চায়, তাহলে প্রথমেই তাদের শ্বাসপ্রশ্বাসের জন্য অক্সিজেন এবং রকেট চালনার জন্য পর্যাপ্ত জ্বালানি সরবরাহের প্রয়োজন হবে। এ দুটি ছাড়া চাঁদে দীর্ঘমেয়াদি উপস্থিতি কল্পনা করা যায় না। এ ক্ষেত্রে সুসংবাদ নিয়ে এসেছে ইউরোপের মহাকাশ গবেষণা সংস্থা ইউরোপিয়ান স্পেস এজেন্সি (ইএসএ)।

সংস্থাটি চাঁদের মাটি ব্যবহার করেই এ দুটি প্রয়োজনীয় উপকরণ তৈরির প্রক্রিয়া উদ্ভাবন করেছে। ইএসএ এমন একটি পরীক্ষামূলক যন্ত্র তৈরি করেছে, যা চাঁদের ধূলিকণাকে অক্সিজেনে রূপান্তর করবে। এটিকে পরবর্তী সময়ে বায়ু ও জ্বালানির জন্য ব্যবহার করা যাবে।


এ ক্যটাগরির আরো খবর..