× Banner
সর্বশেষ
৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন: নির্বাচন কমিশনার প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে -শিক্ষামন্ত্রী প্রতিশ্রুতির প্রত্যেকটি কাজ শুরু করে দিয়েছে সরকার -এমপি খোকন তাালুকদার সবার আগে বাংলাদেশ সেটা মাথায় রেখে সকলের কাজ করতে হবে -এমপি খোকন তালুকদার পাইকগাছায় জগন্নাথদেবের উল্টোরথযাত্রা উৎসব সম্পন্ন  লক্ষ্মীপুরে উন্নয়ন কাজে অনিয়ম বরদাশত করা হবে না: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বনবিভাগের অভিযানে উদ্ধারকৃত ৭৭ বস্তা ঝিনুক মালঞ্চ নদীতে অবমুক্ত সবুজ বেনাপোল গড়ার প্রত্যয়ে বিএনপি নেতা ভারতের বৃক্ষরোপণ কর্মসূচি জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ সরকার -স্থানীয় সরকার প্রতিমন্ত্রী প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম

ধামরাইয়ে শিক্ষা কর্মকর্তাকে চড় থাপ্পড় ভাইস চেয়ারম্যানের

admin
হালনাগাদ: বুধবার, ১৬ মার্চ, ২০১৬

দুলাল চন্দ্র পাল:ঢাকার ধামরাই উপজেলা ভাইস চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি মোহাদ্দেছ হোসেনের হাতে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দৌলতর রহমান লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

জরাজীর্ণ বিদ্যালয় মেরামতের আশ্বাস দেওয়ার পর উন্নয়ন প্রকল্পের তালিকা থেকে বাদ দেওয়ায় ভাইস চেয়ারম্যান শিক্ষা কর্মকর্তাকে চড়-থাপ্পর দেন। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কক্ষে এ ঘটনাটি ঘটে। তবে ভাইস চেয়ারম্যান শিক্ষা কর্মকর্তাকে মারধরের ঘটনা অস্বীকার করেছেন।
শিক্ষা অফিস সূত্রে জানা যায়, ধামরাই উপজেলায় পিইডিপি-৩ এর আওতায় জরাজীর্ণ দশটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বড় ধরনের মেরামতের জন্য তালিকা চাওয়া হয়।

উপজেলা চেয়ারম্যান তমিজ উদ্দিন ও মহিলা ভাইস চেয়ারম্যান সোহানা জেসমীন মুক্তা পাঁচটি করে এবং উপজেলা যুবলীগের সভাপতি ভাইস চেয়ারম্যান মোহাদ্দেছ হোসেন চারটি বিদ্যালয়ের তালিকা শিক্ষা কর্মকর্তার কাছে জমা দেন।

ওই সময় তিনি ওই সব স্কুল মেরামতের আশ্বাসও দেন। পরে চারটি স্কুল বাদ দিয়ে উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে ১০টির তালিকা পাঠানো হয়।

এরপর ভাইস চেয়ারম্যান শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে গিয়ে তালিকা থেকে বাদ যাওয়ায় কারণ জানতে চান। এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে তিনি শিক্ষা কর্মকর্তাকে চড়-থাপ্পর দেন। ধামরাইর ইউএনও সৈয়দ শরিফুল ইসলাম এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, শিক্ষা কর্মকর্তার ইচ্ছার উপর নির্ভর করে মামলার বিষয়।


এ ক্যটাগরির আরো খবর..