× Banner
সর্বশেষ
টি-টোয়েন্টি বিশ্বকাপের নকআউট এবং ফাইনালে ভারতের ইতিহাস আজ ৩ মার্চ বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ মার্চ (মঙ্গলবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ‘কৃষক কার্ড’ কিভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে ইরানে বড় হামলা আসছে, প্রয়োজনে স্থলসেনা মোতায়েন – ট্রাম্প পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের পররাষ্ট্র মন্ত্রীদের ফোনালাপ ‘পাশে থাকার জন্য’ মোদিকে ধন্যবাদ জানালেন নেতানিয়াহু নারীকে জনসম্পদে রূপান্তর ছাড়া জাতীয় প্রবৃদ্ধি সম্ভব নয় – মীর হেলাল সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরু‌রি বিজ্ঞ‌প্তি সম্প্রীতির বন্ধনে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য মন্ত্রীর

ধামরাইয়ে পাখি রক্ষায় গাছে গাছে মাটির হাড়ি

admin
হালনাগাদ: বুধবার, ১৫ জুন, ২০১৬

দুলাল চন্দ্র পাল-স্টাফ রিপোর্টার: জীব বৈচিত্র রক্ষায় পাখিকে নিরাপদ আবাস্থল দিতে হবে। বাড়াতে হবে তাদের বংশ বিস্তার। তাই কয়েকজন পাখি প্রেমিকের উদ্যোগে ধামরাইয়ে পাখিদের নিরাপদ বাসা ও বংশ বিস্তার করার জন্য গাছে গাছে হাড়ি বাঁধা। যেখানে তারা নির্ভয়ে বংশ বিস্তার করতে পারবে।

গত কয়েকদিনে হাঁড়ি বিশেষ কৌশলে গাছের ডালে বসানো হয়েছে। ইতিমধ্যে সেখানে বুলবুলি দোয়েল কোয়েলসহ বিভিন্ন প্রজাতির পাখিরা বাসা বাধতে শুরু করেছে। ধীরে ধীরে এ কার্যক্রম পুরো ধামরাই জুড়ে করা হবে। পাখিদের নিরাপদ রাখতে প্রথমে ধামরাই থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক উদ্যোগ নেন।

তিনি প্রায় পাঁচ শতাধিক মাটির হাঁড়ি ক্রয় করে থানা চত্বরে গাছে বিশেষ কৌশলে বেধে দেন। কয়েক দিনের মধ্যে ঐ হাড়িতে পাখিরা বসবাস শুরু করে। তার এ উদ্যোগ দেখে ধামরাইয়ে আরো বেশ কয়েকজন পাখি প্রেমিক এ কার্যক্রম শুরু করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..