ধামরাইয়ে নান্নার নূরুল হক দারুল ইসলাম ফাযিল (ডিগ্রী) মাদ্রাসায় জঙ্গিবাদ প্রতিরোধ ও শান্তি-সম্প্রিীতি প্রতিষ্ঠায় মানববন্ধন

দুলাল পাল- স্টাফ রিপোর্টার: ঢাকা জেলার ধামরাইয়ের নান্নার নূরুল হক দারুল ইসলাম ফাযিল (ডিগ্রী) মাদ্রাসায় উদ্যোগে জঙ্গিবাদ প্রতিরোধ ও শান্তি-সম্প্রীতির প্রতিষ্ঠায় জাতীয় ঐক্যের আহবানে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। আজ সোমবার সকাল সারে ১০টায় ঘন্টাব্যাপি এ মানবন্ধনে অংশ নেন অত্র মাদ্রাসায় বিদ্যোৎসাহী সদস্য হাজী মোঃ ওমর আলী, অন্যন্য শিক্ষক মোঃ আব্দুল হাই, রেজাউল করিম, আমিনুল ইসলাম, আঃ সালাম, সুলাইমান আজাদী, কামাল উদ্দিন, শরীফ উল্লাহ, শামসুল আরেফিন, নুরুল আমিন, আব্দুল কাদের, খোরশেদ আলম ফেরাজী, আজিজুর রহমান, ডালিম হোসাইন খান, ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মানববন্ধনে বক্তরা বলেন, অবিলম্বে জঙ্গিবাদ অপতৎপরতা বন্ধ এবং জঙ্গিবাদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলাতে হবে। মানববন্ধন কর্মসূচি শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে মিছিলটি নান্নার গ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।