× Banner
সর্বশেষ
গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ শ্যামনগর প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সাত কর্মদিবসের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন এবং ঈদ বোনাস ১২ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ মন্ত্রীর পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী দরিদ্রদের উৎসবের আনন্দ বাড়াতে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান পার্বত্য মন্ত্রীর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় আলজেরিয়ার সমর্থন শ্রমিকদের আনুষ্ঠানিক কাঠামোয় আনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর সাথে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ কোটালীপাড়ায় অগ্নিকান্ডে মহিলা মাদ্রাসা পুড়ে ছাই উপনির্বাচনকে সামনে রেখে বগুড়ায় প্রধানমন্ত্রীর সফর স্থগিত

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

ধামইরহাটে ৩দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

Ovi Pandey
হালনাগাদ: মঙ্গলবার, ১৬ মে, ২০২৩
dhamairhat

নওগাঁর ধামইরহাটে ৩ দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ১৬ মে বেলা ১১ টায় ধামইরহাট উপজেলা চত্বরে ধামইরহাট কৃষি সম্প্রসারাণ অধিদপ্তরের উদ্যোগে এ মেলার উদ্বোধন করেন জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এমপি।

মেলা উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালী উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে এমপি শহীদুজ্জামান সরকার মেলার ডিজিটাল উদ্বাধনী কৃষি প্রযুক্তি সম্পন্ন বিভিন্ন স্টল পরিদর্শণ করেন এবং মেলায় পূরনো ও সনাতন আমলের কৃষি প্রযুক্তি দেখে সন্তোষ প্রকাশ করেন।

স্টল পরিদর্শণ শেষে ইউএনও আরিফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী, পৌর মেয়র আমিনুর রহমান, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, সরকারি এম এম কলেজের প্রাক্তন অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত অধ্যক্ষ কবি এস এম আব্দুর রউফ, স্বাগত বক্তা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ তৌফিক আল জুবায়ের, ওসি মোজাম্মেল হক কাজী, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ আসাদুজ্জামান, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণল কর্মকর্তা আলেফ উদ্দিন, ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক সরকার, প্যানেল মেহেদী হাসান, সাংবাদিক আবুল বয়ান মো. আব্দুজ্জাহের, কাউন্সিলর আমজাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..