× Banner
সর্বশেষ
বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার হবে – আইনমন্ত্রী অসুস্থ এমপি সাবেরা নাজমুনকে দেখতে গেলেন বেনাপোল পৌর বিএনপি নেতৃবৃন্দ: রোগমুক্তি কামনা বগুড়ায় ডিবি হেফাজতে হত্যা মামলার আসামির মৃত্যু, পুলিশের দাবি আত্মহত্যা পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আইএলও’র মহাপরিচালকের সাক্ষাৎ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় শিক্ষিকার মৃত্যুতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহযোগিতা দেওয়া হবে – পার্বত্য প্রতিমন্ত্রী বেনাপোল পোর্টথানা পুলিশের অভিযানে ৭১ পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুই নারী আটক  কালকিনিতে পারিবারিক কলহে স্ত্রীকে গলাকেটে হত্যা,স্বামী আটক সার নিয়ে কারসাজি করলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন – আজাদ

ধামইরহাটে ১৫০ জন প্রান্তিক কৃষক পেল পেঁয়াজ ও নাবী পাটবীজ

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/jute-seed-to-farmer.jpg

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে ২০২১-২২ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় প্রান্তিক কৃষকের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজ ও নাবী পাটবীজ উৎপাদনের লক্ষে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

১৪ সেপ্টেম্বর দুপুর ১২ টায় উপজেলা পরিষদ চত্বরে ইউএনও গনপতি রায়ের সভাপতিত্বে বিনামুল্যে বীজ বিতরণ উপলক্ষে ৬০ জন কৃষককে ২০ শতক জমির জন্য আধা কেজি নাবী পাটবীজ, ১ কেজি করে ডিএপি, এমওপি ও ইউরিয়া সার এবং ৯০ জন কৃষককে ১ কেজি করে পেয়াজ বীজ ২০ কেজি করে ডিএপি ও এমওপি সার বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান আজাহার আলী। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. শাপলা খাতুন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ আসাদুজ্জামান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আফরিনা পারভীন, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা আলেফ উদ্দিন, সিনিয়র সাংবাদিক নুরুল ইসলাম, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন।

কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ আসাদুজ্জামান জানান, ৯০ জন কৃষক পেঁয়াজ বীজ উৎপাদনে জমি প্রস্তুতের জন্য ৫শত টাকা, শ্রমিক ও বাঁশ ক্রয়ের জন্য ২৩শত টাকাসহ মোট ২৮শত টাকা পাবেন ও তাদের বালাইনাশক, নাইলন, সুতলী ও পলিথিন পর্যায়ক্রমে ফ্রি সরবরাহ করা হবে, এছাড়াও একই ভাবে নাবী পাটবীজ উৎপাকারীরা জমির প্রস্তুত, সেচ, আন্তঃপরিচর্যা ও বালাইনাশক সহ মোট ২৬শত টাকা পাবেন, সকল অর্থ বিকাশে প্রদান করা হবে।’


এ ক্যটাগরির আরো খবর..