× Banner
সর্বশেষ
বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য দেশের জ্বালানি সংকট মোকাবিলায় ইতোমধ্যে দেশে পৌঁছেছে চারটি জাহাজ হামের প্রাদুর্ভাব: চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল ৩ লাখ শহীদকে ৩ মিলিয়ন বানিয়ে ফেলেন শেখ মুজিব -চীফ হুইপ মেহেরপুরের গাংনী হতে সাড়ে চার হাজার লিটার ডিজেল উদ্ধার

ধামইরহাটে বই বিতরণ উৎসবে ৩ লক্ষাধিক বই বিতরণ

admin
হালনাগাদ: বুধবার, ১ জানুয়ারী, ২০২০

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:  নওগাঁর ধামইরহাটে বই বিতরণ উৎসবে ৩ লক্ষাধিক বই বিতরণ করা হয়েছে। বুধবার ইংরেজী নববর্ষের ১ম দিনে বেলা ১১ টায় বই উৎসবে বই বিতরণের মাধ্যমে চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন করেন উপজেলা চেয়ারম্যান আজাহার আলী।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়ের সভাপতিত্বে বিনামুল্যে পাঠ্যপুস্তব বিতরণ উৎসবে অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, একাডেমিক সুপার ভাইজার কাজল সরকার, প্রধান শিক্ষক এস এম খেলাল ই রব্বানী, সাবিহা ইয়াসমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

সরকারী প্রাথমিক বিদ্যালয়, কিন্ডার গার্টেন, ব্র্যাক, আশ্রয় ও কারিতাস পরিচালিত স্কুলে ৮৭ হাজার ৮৯০টি বই এবং মাধ্যমিক পর্যায়ে উচ্চ বিদ্যালয়,ভোকেশনাল, এবতেদায়ী ও দাখিল শাখায় ২ লাখ ৪৪ হাজার ৮৫৫ টি বই বিতরণ করা হয়েছে বলে উপজেলা শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহফুজুর রহমান জানান।

এছাড়াও উপজেলার সফিয়া পাইলট, বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ উৎসবে নতুন বই বিতরণ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..