ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগার ধামইরহাটে ফেন্সিডিল,ইয়াবাসহ এক পৌরসভার কাউন্সিলর কে করেছে থানা পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো.জাকিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল আজ বুধবার বিকেল ৩টায় ধামইরহাট পৌরসভার ৬নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মো.ওহেদুল ইসলাম বকুলের (৪৫) মালিকানাধীন ধামইরহাট বাজার নিমতলীর মোড়ের গুলশান সুপার মার্কেটের দোতলায় অভিযান চালায়।
অভিযানে পৌর কাউন্সিলয়ের নিজস্ব কার্যালয় থেকে ৩০ বোতল ফেনিসিডিল ও ৪০ পিচ ইয়াবাসহ ওই কাউন্সিলরকে আটক করে পুলিশ। আটক ওহেদুল ইসলাম বকুল পৌরসভার উত্তর চকযদু গ্রামের মরহুম আব্দুস সাত্তার মন্ডলের ছেলে। এব্যাপারে পুলিশ বাদী হয়ে থানায় পৃথক দুটি মাদক আইনের মামলা দায়ের করেছে।


