× Banner
সর্বশেষ
কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির মাদারীপুরের পেয়ারপুর ইউনিয়নে নেই কোন মাধ্যমিক বিদ্যালয়, ঝড়ে পড়ছে অনেক শিক্ষার্থী নির্বাচনি প্রতিশ্রুতির প্রতিটি কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে সরকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছে – মির্জা ফখরুল সকল ধর্মের মানুষের ধর্মীয় অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার -তথ্য প্রতিমন্ত্রী

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

ধামইরহাটে কৃষি পন্য উৎপাদনে কৃষকের দক্ষতা বৃদ্ধিতে ২দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

admin
হালনাগাদ: রবিবার, ১২ জুন, ২০২২
ধামইরহাটে কৃষি পন্য উৎপাদনে কৃষকের দক্ষতা বৃদ্ধিতে ২দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নওগাঁর ধামইরহাটে কৃষি পন্য উৎপাদনে কৃষকের দক্ষতা বৃদ্ধিতে ২দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

আধুনিক প্রযুক্তি সম্প্রসারনের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ৩০ জনের ৩টি ব্যাচে ৯০ জন কৃষক-কৃষানীকে দুই দিনের কৃষক প্রশিক্ষনের গতকাল সমাপণী দিনে প্রধান অতিথির বক্তব্য রাখেন নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের ভারপ্রাপ্ত উপ-পরিচালক এ.কে এম মুনজরে মাওলা।

প্রশিক্ষণে পরিবারিক পুষ্টি বাগান স্থাপন, নতুন ফলবাগান স্থাপন ও পুরাতন ফলবাগান পরিচর্যা, উচ্চমুল্য ফসলচাষ এবং নতুন ফসল বিন্যাস ও তৈল ফসলের সম্প্রসারণ বিষয়ে আরও প্রশিক্ষণ প্রদান করেন অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) মো. খিজির আহমেদ প্রাং, ধামইরহাট উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. তৌফিক আল জুবায়ের, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মো.আসাদুজ্জামান, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আলেফ উদ্দিন প্রমুখ।

কৃষকগণ প্রশিক্ষণলদ্ধ জ্ঞান তাদের পরিবারিক জীবনে কাজে লাগিয়ে নিজেরে জীবনের মানের আর্থিক উন্নয়ন ঘটাতে সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপজেলা কৃষি অফিস।


এ ক্যটাগরির আরো খবর..