× Banner
সর্বশেষ
নবীগঞ্জের স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ইপিআই পোর্টারা ৮ মাসের  বেতন ২০ মাসের ভাতা না পাওয়ায় মানবেতর জীবনযাপন শার্শার রুদ্রপুর সিমান্ত এলাকায় বিজিবির অভিযানে ৮৮ বোতল নেশা জাতীয় সিরাপ উদ্ধার  বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ১০০ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ দ্যা নিউজের উপদেষ্টা সম্পাদক ধীরেন্দ্রনাথ বারুরীর প্রয়াণে সম্পাদকের শোক প্রকাশ শার্শা সীমান্তের ‘ত্রাস’ সাজু বদ্দি গ্রেপ্তার, ছিনিয়ে নেওয়ার আশঙ্কায় রাতেই যশোরে স্থানান্তর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি মালামালসহ আটক ১ থ্যালাসেমিয়া নিয়ন্ত্রণে জনসচেতনতা জরুরি – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আরজেএফ’র উদ্যোগে ‘রমজানের পবিত্রতা রক্ষায় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত ডাসারে র‍্যাবের অভিযানে ৯২ পিস নিষিদ্ধ কোডিন সিরাপসহ আটক-১ ঢালিউড ইন্ডাস্ট্রি ‘ডাস্টবিন’ ছাড়া কিছুই না – অপু বিশ্বাস

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

ধামইরহাটে ইএসডিওর উদ্যোগে বিশ্ব পানি দিবস পালিত

Kishori
হালনাগাদ: শনিবার, ২২ মার্চ, ২০২৫
বিশ্ব পানি দিবস

নওগাঁর ধামইরহাটে বেসরকারী উন্নয়ন সংস্থা ইএসডিও’র আয়োজনে বিশ্ব পানি দিবস পালিত হয়েছে।

ইএসডিওর গোফরইমপ্যাক্ট কর্মসূচির আওতায় ওয়াটার এইড বাংলাদেশ ও সুইসকন্ট্যাক্ট বাংলাদেশের সহযোগিতায় ২২ মার্চ সকাল ১১ টায় আলতাদিঘী জাতীয় উদ্যানে বনবিট কর্মকর্তা আনিসুর রহমানের সভাপতিত্বে বিশ্ব পানি দিবসে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিভাগীয় বন কর্মকর্তা মো. রফিকুজ্জামান শাহ।

বৈশ্বিক উষ্ণায়ন কমাই, ভবিষ্যত বাঁচাই এই প্রদিপাদ্যে আলোচনা সভায় অংশ নেন ইএসডিও’র গোফর ইমপ্যাক্ট কর্মসূচীর প্রকল্প ব্যবস্থাপক মো. পজিদুর রহমান, পাইকবান্দা রেঞ্জ কর্মকর্তা একেএম ফরহাদ জাহান লিটন, স্বাস্থ্য পরিদর্শক আব্দুর রাজ্জাক, ইএসডিওর সিনিয়র অফিসার পারভীন সুলতানা, সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা বিষয়ক সিনিয়র অফিসার গীতা মিস্ত্রি, যুব ফোরামের সভাপদি জাহিদ ইকবাল প্রমুখ।

বক্তাগণ পানির অপচয় রোধে, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো, আন্তর্জাতিক ভাবে হিমবাহ সংরক্ষণে সহযোগিতা জোরদার করা, জনসচেতনতা বৃদ্ধি ও গবেষনা কার্যক্রমে জোর দেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করেন। সবশেষে প্রধান অতিথিসহ আমন্ত্রিত সকল অতিথি জাতীয় উদ্যানের বর্জ পরিচ্ছন্ন অভিযানে অংশ নেন।


এ ক্যটাগরির আরো খবর..