× Banner
সর্বশেষ
অবশেষে অনশনরত যুবকের হাত ধরে ঘরে ফিরলো সেই তরুণী ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, বরং সকলের সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়ন নিশ্চিত করতে হবে -স্থানীয় সরকার মন্ত্রীর দেশের ৬৪ টি জেলায় ৬৪ টি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে -তথ্যপ্রতিমন্ত্রী হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ -নৌপরিবহন প্রতিমন্ত্রী দিনাজপুরে চড়ারহাট থেকে নওদাপাড়া পর্যন্ত পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী ঠাকুরগাঁওয়ে পুরোহিতের বিরুদ্ধে মন্দিরের জমি দখলসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন পাবলিক পরীক্ষা কিংবা নিয়োগ পরীক্ষায় নকল করলে শাস্তি হবে -শিক্ষা মন্ত্রী জেলেদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শরিয়তপুরের জাজিরায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৫ ইলিশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে -এ্যানি 

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

ধামইরহাটে আন্তর্জাতিক নারী দিবস পালিত

ACP
হালনাগাদ: রবিবার, ৮ মার্চ, ২০২৬
ধামইরহাটে আন্তর্জাতিক নারী দিবস পালিত

নওগাঁর ধামইরহাটে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। ধামইরহাট উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে এবং ‘ওয়ার্ল্ড ভিশন’ ধামইরহাট বিএনপি ও ইকো সোস্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর সহযোগিতায় সকাল ১০টায় নওগাঁ -২ আসনের এমপি ইঞ্জিনিয়ার এনামুল হকের নেতৃত্বে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, এনজিও প্রতিনিধি, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে একটি র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালি শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মহিলা বিষয়ক কর্মকর্তা খোন্দকার মাক্বামাম মাহমুদ সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নারী দিবসের গুরুত্ব তুলে ধরে বক্তব্য প্রদান করেন প্রধান অতিথি ইঞ্জিনিয়ার এনামুল হক এম.পি। যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদারের সঞ্চালনায় আরো বক্তব্য প্রদান করেন

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আশিষ কুমার সরকার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহফুজার রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা বেদারুল ইসলাম, তথ্য কর্মকর্তা ইসকিতা আফরিন, ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপি ম্যানেজার ম্যানুয়েল হাসদা, ইক্যো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) ম্যানেজার পজিদুর রহমান, উপজেলা কো-অর্ডিনেটর রওশন জামাল চৌধুরী প্রমূখ। এমপি ইঞ্জিনিয়ার এনামুল হক তার বক্তব্যে শিশু নির্যাতন, বাল্যবিবাহ নিরোধ কল্পে প্রত্যেককে সামাজিক দায়িত্ব পালনের আহ্বান জানান।


এ ক্যটাগরির আরো খবর..