× Banner
সর্বশেষ
পদ্মানদীতে বাস ডুবে যাওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৬ হরমুজ প্রণালী দিয়ে “বন্ধু দেশগুলোর” জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির গভীর শ্রদ্ধা নিবেদন সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর তুরস্কের উদ্দেশ্য ঢাকা ত‍্যাগ করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী পদ্মায় বাসডুবি: রাত ১টা পর্যন্ত ১৬ মরদেহ উদ্ধার, অভিযান অব্যাহত -নৌপরিবহন প্রতিমন্ত্রী মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ ২৬ মার্চ বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ মার্চ (১১ চৈত্র) বৃহস্পতিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে

অনলাইন ডেস্ক

ধামইরহাট পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের উদ্যোগে সহকারী প্রকৌশলী তোফাজ্জল হোসেনকে বিদায় সংবর্ধনা

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১
নওগাঁর ধামইরহাটে ‘ধামইরহাট পৌরসভা’র সহকারী প্রকৌশলী এ.কে.এম তোফাজ্জল হোসেনকে পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের উদ্যোগে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি- নওগাঁর ধামইরহাটে ‘ধামইরহাট পৌরসভা’র সহকারী প্রকৌশলী এ.কে.এম তোফাজ্জল হোসেনকে পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের উদ্যোগে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। ৩০ সেপ্টেম্বর দুপুর ১২ টায় পৌরসভা কার্যালয়ে ধামইরহাট পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের সভাপতি দেওয়ান হাবিবুল হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেনের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিদায়ী সহকারী প্রকৌশলী একে এম তোফাজ্জল হোসেনকে বিদায় সম্মাননা স্মারক তুলে দেন পৌরসভার মেয়র মো. আমিনুর রহমান।

সহকারী প্রকৌশলী একে এম তোফাজ্জল হোসেন নির্বাহী প্রকৌশলী পদে পদোন্নতি পাওয়ায় অতি সত্বর তিনি পদোন্নতিপ্রাপ্ত পদ নির্বাহী প্রকৌশলী হিসেবে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী পৌরসভায় যোগদান করবেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধামইরহাট পৌরসভার প্যানেল মেয়র মেহেদী হাসান, কাউন্সিলর আব্দুল হাকিম, আলতাব হোসেন, মাহবুব আলম বাপ্পী, আমজাদ হোসেন, ফারুক হোসেন, একরামুল হোসেন, মহিলা কাউন্সিলর জেসমিন সুলতানা বাশার (কানন), মোসা. শাহনাজ বেগম, মোসা. মিনু আরা, নওগাঁ জেলা পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক একে এম জুয়েল, পৌর সার্ভিস এসোসিয়েশনের সহ-সভাপতি

মোফাজ্জল হোসেন, যুগ্ম সম্পাদক মো. সোহাগ, সাংগঠনিক সম্পাদক আল মাসুম ফেরদৌস, মহিলা বিষয়ক সম্পাদিকা রাখি সুলতানা, অর্থ সম্পাদক সাখাওয়াত হোসেন, কার্যনির্বাহী সদস্য আব্দুল জলিল, মেহেদী হাসান, রাশেদুল ইসলাম, রবিউল ইসলাম, বদিউজ্জামান সহ অন্যান্য কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
ধামইরহাট থানায় সদ্য যোগদানবৃক নবাগত অফিসার ইনচার্জ কে এম রাকিবুল হুদা জানান, ‘ঘটনাটি যেহেতু বগুড়া সদর থানা এলাকায়, সেহেতু বাদী সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে আইনগত সহায়তা অবশ্যই পাবেন।’


এ ক্যটাগরির আরো খবর..