× Banner
সর্বশেষ
বেনাপোল স্থলবন্দরে ক্রেন দুর্ঘটনা: নিহতের পরিবার ও আহতকে সহায়তা দিলেন বিএনপি নেতা আবু তাহের ভারত যশোর-বেনাপোল মহাসড়কের দু’পাশ দখলমুক্ত করতে ঝিকরগাছা প্রশাসনের ৭ দিনের আলটিমেটাম ঝিকরগাছায় নবাগত ইউএনও সাফফাত আরা সাঈদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় নির্বাচনে ব্যবহৃত চুরি হওয়া সিসি ক্যামেরা উদ্ধার: আটক ২ বৈশাখ উদযাপনে বাংলাদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ‘এক্স৮ডি’ সাপাহারে বারি মিষ্টিআলু-১৭ জাতের ফলাফল প্রদর্শনী সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: দীপেন দেওয়ান দেশে আন্দোলন শুরু হয়ে গেছে -জামায়াতে আমির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ ও ভারতের মধ্যকার মৈত্রীর মূলে রয়েছে মহান মুক্তিযুদ্ধ – স্পিকার

নোয়াখালী প্রতিনিধি(গিয়াস উদ্দিন রনি)

নোয়াখালীতে দশম শ্রেণির ছাত্রীকে ঘরে ঢুকে ধর্ষণ,গ্রেফতার ১

ACP
হালনাগাদ: রবিবার, ১০ এপ্রিল, ২০২২
দশম শ্রেণির ছাত্রীকে ঘরে ঢুকে ধর্ষণ

নোয়াখালীর হাতিয়া উপজেলায় দশম শ্রেণির এক ছাত্রীকে (১৪) ধর্ষণের দায়ে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ গ্রেফতারকৃত আব্দুল আজিজ তন্ময় (১৯) হাতিয়া পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের গুল্যাখালী গ্রামের আব্দুল আলীমের ছেলে।

রোববার (১০ এপ্রিল) বিকেলে গ্রেফতারকৃত আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।  এর আগে একই দিন সকালে তাকে গ্রেফতার করে পুলিশ।

এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বলেন,গত শুক্রবার রাতে নির্যাতিত কিশোরীর পরিবারের সদস্যরা পাশের এক বাড়িতে যায়। ওই সময় কিশোরী ঘরে একা থাকার সুযোগে অভিযুক্ত যুবক ঘরে ঢুকে তাকে জোরপূর্বক ধর্ষণ করে।

ওসি আমির হোসেন আরও বলেন, এ ঘটনায় নির্যাতিত কিশোরীর মা বাদী হয়ে হাতিয়া থানায় নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।  ওই মামলায় গ্রেফতারকৃত আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..